,

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ভারত

249855স্পোর্টস ডেস্ক : স্বাগতিক ওয়েস্টইন্ডিসকে ১০৮ রানে অলআউট করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। ২৩৭ রানের বড় জয়ে চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে কোহলিরা। আগামী বৃহস্পতিবার পোর্ট অব স্পেনে শুরু হবে চতুর্থ ও শেষ টেস্ট।

সেন্ট লুসিয়া টেস্টে শনিবার ৭ উইকেটে ২১৭ রানে ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করায় জয়ের জন্য পঞ্চম ও শেষ দিন ৮৭ ওভারে ৩৪৬ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়া করার চেষ্টা করেনি স্বাগতিকরা। তবে আগের ম্যাচের মতো এবার আর উইকেট ধরে রাখতে পারেনি তারা। তবে আগের ম্যাচে উইকেট ধরে রাখতে পারলেও এবার ব্যার্থ তারা।

চার রানের মধ্যে বিদায় নেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান। চতুর্থ ওভারে ক্রিজে আসা ড্যারেন ব্রাভো ছাড়া ক্যারিবীয়দের আর কোনো ব্যাটসম্যান এদিন ভালো করেননি। দেশের মাটিতে ৯ ইনিংসে অর্ধশতকশূন্য থাকা এই বাঁহাতি ব্যাটসম্যান এবার ১০০ বলে করেছেন ৫৯ রান।

ব্রাভো ছাড়া দুই অঙ্কে যান কেবল মারলন স্যামুয়েলস, রোস্টন চেইজ ও ১১ নম্বর ব্যাটসম্যান শ্যানন গ্যাব্রিয়েল। তবে তাদের প্রচেষ্টা দলের হার ঠেকানোর জন্য মোটেও যথেষ্ট ছিল না।

৪৭.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেওয়ায় সবচেয়ে বড় অবদান মোহাম্মদ শামির। ১৫ রানে তিন উইকেট নেন এই পেসার। এছাড়া রবিন্দ্র জাদেজা ও ইশান্ত শর্মা দুটি করে উইকেট নেন।

এর আগে ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ১৫৭ রান নিয়ে খেলা শুরু করে ভারত। শুরুতেই ফিরে যান রোহিত শর্মা। আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করা ঋদ্ধিমান সাহা ও জাদেজাও তেমন কিছুই করতে পারেননি।

সিরিজে দুটি শতক করা রবিচন্দ্রন অশ্বিন ফিরেন ১ রান করে। তার বিদায়ের সঙ্গেই ইনিংস ঘোষণা করেন কোহলি। অন্য প্রান্তে ৭৮ রানে অপরাজিত ছিলেন অজিঙ্কা রাহানে।

অভিষেক টেস্টে কোনো উইকেট না পাওয়া মিগুয়েল কামিন্স দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার এই পেসার এবার ৪৮ রানে পেয়েছেন ৬ উইকেট। প্রথম ইনিংসের শতক ও ম্যাচে তিন উইকেট নিয়ে অশ্বিন ম্যাচ সেরার পুরস্কার জেতেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে