বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বর্ষাকালে ভাসমান বেডে সবজি চাষ সুফল বয়ে আনছে

Nasirnagar Picture(Sobji Chash)আকতার হোসেন ভুইয়া নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগরে কৃষি বিভাগের উদ্যোগে হাওর অঞ্চলের বন্যা ও জলাবদ্ধ প্রবণ এলাকায় জলবায়ু পরিবর্তন অভিযোজন কৌশল হিসেবে বর্ষার পানির ওপর ভাসমান বেডে সবজি চাষ সুফল বয়ে আনছে। এই প্রকল্পটিতে ২০১৪-২০১৫ অর্থ বছরে পরীক্ষামূলকভাবে নাসিরনগরে ২০ জন চাষি ভাসমান বেডে সবজি চাষ করেন। এবছর নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম ,হরিপুর ইউনিয়নের হারিপুর গ্রামে ও সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের বর্ষার পানিতে খালে ও মজাপুকুরে প্রায় ৮০ জন চাষি ভাসমান বেডে সবজি চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন। কুলিকুন্ডা গ্রাম সরেজমিনে ঘুরে দেখা গেছে,কৃষকরা খাল,ডোবা নালায় ও মজাপুকুরে কচুরিপানায় বেড তৈরি করে তার ওপর চাষ করছে পুঁইশাক,মিষ্টি কুমড়া,লাল শাক,পালংশাক,কলমি শাক,ঢেঁড়শ,বরবটি ও সিম। এতে দেখা যায় মাসখানেকের মধ্যেই সবজি বাজারজাতের উপযোগী হয়ে পড়ে। যা একদিকে তাদের ব্যাপক পুষ্টির চাহিদা মিটাতে সক্ষম হচ্ছে,অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন। এসব এলাকায় ভাসমান বেডে সবজি চাষ নতুন বলে কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহ বাড়ছে। ভাসমান সবজি চাষ সর্ম্পকে কৃষকরা জানান,কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে সবজি করে সাফল্য পাচ্ছি। আমরা ভাসমান সবজি চাষ করে লাভবান হচ্ছি। নিজেরা সার তৈরি করছি। একারণে খরচ কমে গেছে। এছাড়া বিষমুক্ত সবজি উৎপাদন করায় এর চাহিদাও বেশী।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান বলেন হাওর অঞ্চলের বন্যা ও জলাবদ্ধ প্রবণ এলাকায় এক সময় যে জলাশয়ে ছিল কচুরিপানা ও মমা-মাছিদের দখলে,সেখানেই এখন আবাদ হচ্ছে বিষমুক্ত সবজি। ভাসমান বেডে রাসায়নিক সার ও বিষমুক্ত সম্পূর্ণরুপে অর্গানিক সবজি উৎপাদন করা সম্ভব। তাই ভাসমান বেডে সবজি চাষ পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও ছড়িয়ে দেয়া হবে।
ভাসমান সবজি চাষ পরিদর্শনে আসা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু নাছের জানান,চাষাবাদে নাসিরনগরের কৃষক আগের চেয়ে অনেক অগ্রসর হচ্ছে। আব তাদের নানাভাবে সহায়তা করছে উপজেলা কৃষি বিভাগ। তিনি বলেন আমরা ভাসমান সবজি চাষের ওপর কৃষকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। মাটির পরির্বতে পানিতে গাছের প্রয়োজনীয় খাদ্য উৎপাদন সরবরাহ করে সবজি উৎপাদনের এটি একটি কৌশল। এ পদ্ধতিতে সারা বছরই সবজি উৎপাদন করা সম্ভব। এতে রোগ বালাই কম হয়। এমনকি কীটনাশকও ব্যবহার হয় না।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ