,

আইসক্রীম চোরের তথ্য দিলেই পুরষ্কার!

14563অনলাইন ডেস্ক :নিউইয়র্কে আইসক্রিম চোরের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় তাদের ধরার জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছেন জন ক্যাটসিমাটিডিস নামের দেশটির এক ধনকুবের। চোরদের আটকের জন্য তথ্য দিলে পুরষ্কার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন।

গ্রোসারি শপ টাইকুন হিসেবে পরিচিত এ কোটিপতি এক সময় মেয়র পদে নির্বাচনও করেছিলেন। তার ঘোষণা অনুযায়ী দোকান থেকে যারা আইসক্রিম চুরি করে তাদের বিষয়ে তথ্য দিলে ৫ হাজার ডলার পুরষ্কার দেবন তিনি।

মার্কিন এক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন চোরেরা বড় ধরণের দোকান থেকে আইসক্রিমের কার্টুন চুরি করে ছোট ছোট দোকানগুলোতে বিক্রি করে।

পত্রিকাটি বলছে, পুলিশ এসব চোরদের বিষয়ে আড়াইশর মতো অভিযোগ পেয়েছে, আর আটক করেছে অন্তত ১৩০ চোরকে।

মিস্টার ক্যাটসিমাটিডিস বলছেন, আসলে বোডেগাস নামে পরিচিত ছোট দোকানগুলোই আসলে চোরগুলোকে উৎসাহিত করে আইসক্রিম চুরি করতে। ম্যানহাটনের কাছে নিজের দোকানে আইসক্রিম চুরির ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, মোবাইল ফোন ক্যামেরায় ভিডিও থেকে তাদের ধরা গেছে। সেখানে দেখা গেছে, একজন পুরুষ ও নারীকে ৬০টি কাপ আইসক্রিম ব্যাগে ভরে দোকান থেকে দৌড় দিয়েছিলো। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা