,

২৩তম সোনা জিতেই অলিম্পিক থেকে বিদায় ফেল্‌প্‌সের

phelpsস্পোর্টস ডেস্ক : তৃতীয় লেগে যখন পুলে ঝাঁপ দিলেন, যুক্তরাষ্ট্র তখন দ্বিতীয়। ব্রিটেনই এগিয়ে। কিন্তু মাইকেল ফেল্‌প্‌সের মনে তা নিয়ে কোনো শঙ্কার বালাই কি ছিল?

দেখে মনে হলো না। অলিম্পিকে শেষবারের মতো পুলে ঝাঁপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু। এবং মনে রাখার মতো করেই বিদায় নিলেন। নিজের ল্যাপ শেষ যখন করলেন, যুক্তরাষ্ট্র অনেকটা এগিয়ে গেছে। শেষ ল্যাপে নাথান আদ্রিয়ানের কাজটা দাঁড়াল শুধু সেই সুবিধাটা ধরে রাখা।
কাজটা বেশ ভালোভাবেই করেছেন আদ্রিয়ান। তাতেই রচিত হলো ইতিহাস! ১০০ মিটার মিডলের রিলেতে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র, সোনালি পদকে মুড়িয়ে হলো কিংবদন্তির বিদায়। ২৩তম সোনা জিতেই অলিম্পিক থেকে বিদায় নিচ্ছেন ফেল্‌প্‌স।
রুপা জিতেছে ইংল্যান্ড, ব্রোঞ্জ অস্ট্রেলিয়ার।
রিও অলিম্পিকে প্রথম চারটি ইভেন্টেই সোনা জিতেছিলেন। শুধু গতকাল নিজের ‘প্রিয়’ ইভেন্ট ১০০ মিটার বাটারফ্লাইতেই পারলেন না ফেল্‌প্‌স, সন্তুষ্ট থেকেছিলেন রুপা নিয়ে। সেই আক্ষেপ আজ ঘোচালেন দলগত সোনার পদক দিয়ে, যাতে অনেক বড় অবদান ছিল যুক্তরাষ্ট্রের ‘জলমানবে’র। সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে