,

যে কোন সময় গ্রেফতার হতে পারে জাকির নায়েক!

Zakir-Naikআন্তর্জাতিক ডেস্ক: দিনের পর দিন অবস্থার যেন আরও অবনতি হয়েই চলেছে। ভারতে বর্তমান সময়ে তুমুল আলোচিত ও সমালোচিত ব্যক্তি ড. জাকির নায়েক। তার মুম্বাইয়ের ইসলামী সংস্থাকে নিয়ে বিভিন্ন ধরণের খবর বের হচ্ছে।

ইকোনমিক্স টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই পুলিশ জাকির নায়েকের বিরুদ্ধে খুব শীঘ্রই মামলা করতে পারেন। কারণ তার সংস্থা জোর করে ভিন্ন ধর্মাবলম্বীদের ইসলাম ধর্মে রূপান্তরিত করে। তাদেরকে টাকা দিয়ে এবং উল্টাপাল্টা কথা শুনিয়ে ইসলামের পথে আনা হয়। এছাড়াও ৮০০ জন মানুষকে মুসলমান বানিয়ে তাদের ইসলামিক স্টেট আইএসে প্রেরণ করা হয় বলেও অভিযোগ করা হচ্ছে তার ব্যাপারে।

পুলিশ জানায়, গত মাসে যে ২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তারা যদি টাকা পাবার কথা স্বীকার করে তাহলে জাকির নায়েক ফেঁসে যেতে পারে। এছাড়া পুলিশ মনে করে, তার দুই কর্মী রিজওয়ান খান ও আরশিদ কুরেশি টাকা দিয়ে মুসলমান বানাচ্ছে অনেককে।

কেরালার ২১ জনকে মুসলমান ধর্মে রুপান্তর করায় তাদের দুইজনকে গত মাসে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা এখন পর্যন্ত ৮০০ মানুষের ধর্ম পরিবর্তন করেছেন।

পুলিশ জানায়, যাদের ধর্ম পরিবর্তন করা হয়েছে তাদের মাঝে অনেকে নিখোঁজ রয়েছে। কয়েকজনের সাথে এইএসের সংযুক্তি আছে বলেও পুলিশের ধারণা।

জাকির নায়েকের স্ত্রী ফারহাত নায়েক ও তাদের সন্তানদের উপর নজরদারি করা হচ্ছে বলেও জানা যায়। তাদের ব্যাংকের টাকা-পয়সার হিসাব ও প্রতি মুহূর্তে তারা কোথায় কি করছে সব খবর রাখা হচ্ছে। ভারতের যে কোন স্থানে বক্তৃতা দেয়ার ক্ষেত্রেও এখন থেকে পুলিশের অনুমতিপত্র নিতে হবে জাকির নায়েকের।মূলত ঢাকার গুলশানে হামলার পর থেকে জাকির নায়েকের উপর ভারতীয় গোয়েন্দা সংস্থা নজরদারি করা শুরু করেছে।–সুত্র: ইন্ডিয়া টিভি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে