,

বাসায় ফিরেছেন মুস্তাফিজ

mustafizস্পোর্টস ডেস্ক : গত বৃহস্পতিবার (১১ আগস্ট) মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করা হয়। এর ঠিক দুদিন পর আজ ক্রোমওয়েল হাসপাতাল ছেড়েছেন তিনি।

তবে দেশে ফিরতে মুস্তাফিজের আর একটু সময় লাগবে তার। ফারুক হোসেন নামে তার এক বন্ধু হাসপাতালে তাকে দেখাশুনা করেছেন । হাসপাতাল থেকে মুস্তাফিজ এজিএম সাব্বিরের বাসায় যান। সেখানে মুস্তাফিজকে আতিথ্য দেন তিনি।

সার্জন অ্যান্ড্রু ওয়ালাক সকালে মুস্তাফিজকে দেখে ছাড়পত্র দিয়েছেন। মুস্তাফিজ ভালো আছে বলেও জানান তিনি। সে সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

আগামী বুধবার আবার ডাক্তারকে দেখিয়ে মুস্তাফিজ দেশে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য এ ধরনের অস্ত্রোপচারের পর খেলায় ফিরতে সাধারণত পাঁচ-ছয় মাস লেগে যায়। তবে অস্ত্রোপচারের আগে অ্যান্ড্রু ওয়ালেস জানিয়েছেন, মুস্তাফিজ নেটে ফিরতে পারবেন ১২ সপ্তাহের মধ্যে। তার মানে তিন মাস। তারপর প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে লাগবে আরো কিছুদিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা