,

মুক্তি পেল জয়ার যৌনতা নির্ভর ‘ঈগলের চোখ’ (ভিডিওসহ)

imagesবিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘অ্যাডাল্ট ক্রাইম’ শবর সিরিজের দ্বিতীয় চলচ্চিত্র ‘ঈগলের চোখ’ সিনেমা।

শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতিমান নির্মাতা অরিন্দম শীল। সিনেমার গল্প লিখেছেন জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

সিনেমায় পুরুষরাও নারীদের মাধ্যমে কীভাবে যৌন নিগ্রহের শিকার হন, সেটিই দেখানো হয়েছে। সিনেমার প্রধার চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। তার চরিত্রের নাম বিষাণ। যে ছোটবেলা থেকে বিভিন্ন মহিলার দ্বারা যৌন নিগ্রহের শিকার হয়েছে। একটা সময় তার নারী শরীরের প্রতি কোনো আকর্ষণ থাকে না। ছবিতে বিষাণের স্ত্রীর চরিত্রে দেখা যাবে বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসানকে। আর এবারও শবরের চরিত্রে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়।

এছাড়া আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন-পায়েল সরকার, গৌরব চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার।

প্রসঙ্গত, এর আগে কলকাতার ‘রাজকাহানি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক সমালোচিত হন জয়া। সিনেমায় বেশকিছু বিতর্কিত দৃশ্যে দেখা যায় তাকে। সূত্র: যুগান্তর

ভিডিও-

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা