,

ইউনিস খানের পঞ্চম ডাবল সেঞ্চুরি

249811.3স্পোর্টস ডেস্ক : আগামী নভেম্বরেই ৩৯ পার হয়ে পা দেবেন ৪০-এ। এই বয়সে অধিকাংশই ব্যাট-প্যাড তুলে রেখে ক্রিকেট থেকে সরে যান অনেক দুরে। কেউ কেউ হয়তো কোচিংয়ে পুরোপুরি পেশাদার হিসেবে নাম লেখান। কিংবা হয়ে যান ধারাভাষ্যকার। খুব কমই হন আম্পায়ার। অথচ ইউনিস খানকে দেখলে কে বলতে তার বয়স ৪০ ছুঁই, ছুঁই। দেখলে মনে হবে ২৭-২৮ পার করছেন সম্ভবত।

এই বয়সেও যে তার ব্যাটের ধার একটুও কমেনি, সেটা ভালোভাবেই টের পাচ্ছে ইংলিশ বোলাররা। লন্ডনের কেনিংটন ওভালে যেভাবে ব্যাটে ঝড় তুলেছেন ইউনিস খান, তা রীতিমত অবিশ্বাস্য। পুরো সিরিজে নিষ্প্রভ থাকার পর বিশ্লেষকদের কলমে উঠে এসেছে, সম্ভবত ফুরিয়েই গেছেন ইউনিস খান; কিন্তু পুরো সিরিজে ঘুমিয়ে থাকার পর যেন শেষ টেস্টে, গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলো তার উইলো।

ইংল্যান্ডের করা ৩২৮ রানের জবাব দিতে নেমে পাকিস্তানের ব্যাটসম্যানরা যখন একের পর এক উইকেট হারাতে শুরু করে, তখন প্রতিরোধ গড়ে দাঁড়ান দু’জন। আসাদ শফিক এবং ইউনিস খান। আসাদ শফিক সেঞ্চুরিটা পূরণ করেই যেন নিজের দায়িত্ব শেষ করে করেছেন। আউট হয়ে গেছেন ১০৯ রানে; কিন্তু বুড়ো হাঁড়ের ভেলকি দেখানো যেন বাকি ছিল ইউনিস খানের। তিনি থামলেন না। ১০১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নেমে খুব দ্রুত ডাবল সেঞ্চুরিটাও করে ফেললেন তিনি।

এ নিয়ে ক্যারিয়ারে ৫ম ডাবল সেঞ্চুরি করে ফেললেন পাকিস্তানের এই জীবন্ত কিংবদন্তী। এছাড়া একটি ত্রিপল সেঞ্চুরিও রয়েছে তার। ৩১৩ রানের ওই ইনিংসটাই ইউনিস খানের সেরা। ১০৮ ম্যাচে তার রান ৯৪৪৩। মঈন আলিকে ছক্কা মেরেই ডাবল সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান ইউনিস। সঙ্গে সঙ্গে ক্রিকইনফোর কমেন্টারিতে লেখা হলো, ‘ইটস দ্য রিটার্ন অব দ্য কিং এট দ্য ওভাল।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা