,

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের ঘটনায় ৮১ হাজার বরখাস্ত

Turky-Suspends-on-coup-bid-550x309গত ১৫ জুলাই ব্যর্থ অভ্যুত্থানে যোগসাজসের অভিযোগে ৮১ হাজারের অধিক ব্যক্তিকে বরখাস্ত বা বহিস্কার করেছে তুরস্ক। শনিবার তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এ তথ্য জানিয়েছেন।
আঙ্কারায় সরকারি বাসভবন ‘চাঙ্কায়া প্যালেসে’ গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলেন ইলদিরিম। এসময় তিনি জানান, ৭৬,৫৯৭ জনকে বরখাস্ত এবং ৪,৮৯৭ জনকে বহিস্কার করা হয়েছে। এর মধ্যে তিন সহস্রাধিক সামরিক কর্মচারী, বিচারক ও বেসামরিক কর্মচারী রয়েছেন।
ইলদিরিম বলেন, অভ্যুত্থান প্রচেষ্টার ঘটনায় ফেতুল্লাহ গুলেনের সঙ্গে কারা সইচ্ছায় এবং কারা ঘটনাক্রমে জড়িয়ে পড়েছেন সরকার তার পার্থক্য নির্ণয় করবে।
তিনি আরও জানান, ফেতুল্লার যোগাযোগ নেটওয়ার্কে ৫০ হাজারের অধিক মানুষ যুক্ত রয়েছে। তাদেরকে খুঁজে বের করা হবে বলেও জানান তিনি। – আনাদোলু।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা