,

যার সন্তানের মা হতে চান আলিয়া!

 
বিনোদন ডেস্ক: বলিউডে দু’জনের অভিষেক ঘটেছিল একসঙ্গে, একই সিনেমার মাধ্যমে। পরবর্তীকালে দু’জনের সম্পর্ক নিয়ে নানা ফিসফাস শোনা গিয়েছে বলিউডের অন্দরমহলে। কিন্তু দু’জনেই নিজেদের ব্যক্তিগত জীবন অত্যন্ত সতর্কতার সঙ্গে গোপন রেখেছিলেন মিডিয়ার নজর থেকে। কিন্তু এবার মনে হচ্ছে দু’জনেই নিজেদের সম্পর্ক বিষয়ে খোলামেলা হচ্ছেন একটু একটু করে।

Alia-Bhatt-HD-Wallpapers-Pictures-1

কথা হচ্ছে আলিয়া ভাট আর সিদ্ধার্থ মালহোত্রকে নিয়ে। ২০১২ সালে ‘স্টু‌ডেন্ট অফ দি ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে একসঙ্গেই তাঁদের পথচলা শুরু‌ হয়েছিল। পরবর্তীকালে ‘কপূর অ্যান্ড সনস’ ছবিতেও দু’জনকে দেখা গিয়েছে একসঙ্গে। দু’জনের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা চললেও এতদিন এই বিষয়ে টুঁ শব্দটি করেননি আলিয়া বা সিদ্ধার্থ। কিন্তু সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আলিয়া প্রকাশ করে ফেলেছেন সিদ্ধার্থের প্রতি তাঁর দুর্বলতার কথা। আলিয়াকে প্রশ্ন করা হয়েছিল, যদি কোনও জনহীন দ্বীপে কোনও একজনমাত্র পুরুষের সঙ্গে বাকি জীবনটা কাটাতে বলা হয় তাঁকে, তাহলে তিনি কাকে সঙ্গী হিসেবে বাছবেন? আলিয়া উত্তর দেন, সিদ্ধার্থ মালহোত্র।

ওয়াকিবহাল মহল অবশ্য আলিয়ার এই উত্তরে বিস্মিত হয়নি একটুও। কারণ তাঁদের বক্তব্য, এতদিন যে বিষয়টি গোপন রাখছিলেন, এবার সেই বিষয়টিকেই প্রকাশ্যে আনলেন আলিয়া। একটি নির্জন দ্বীপে বাকি জীবন সিদ্ধার্থের সঙ্গে কাটিয়ে দিতে প্রস্তুত আলিয়া। এর অর্থ খুবই সোজাসাপটা— সিদ্ধার্থকেই নিজের হবু স্বামী এবং নিজের সন্তানের পিতা হিসেবে নির্বাচন করে ফেলেছেন আলিয়া— এমনটাই ব্যাখ্যা বলিউড বিশেষজ্ঞদের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা