,

বিনা খরচে সেবা দেবে ‘গরিবের অ্যাম্বুলেন্স’

 

নিজস্ব প্রতিবেদক : ব্যাটারিচালিত অটোরিকশাকেই অ্যাম্বুলেন্সের আদলে করা হয়েছে ‘গরিবের অ্যাম্বুলেন্স’। বগুড়ার শিবগঞ্জ পৌরসভা এলাকায় জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবাদানে চালু করা হয়েছে এটি।এর সাহায্যে সম্পূর্ণ বিনা খরচে সেবা পাবেন পৌর এলাকার বাসিন্দারা। ২৪ ঘণ্টা সার্ভিস দেবে অ্যাম্বুলেন্সটি।

ambulance1471091821

শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক পৌরসভার অর্থায়নে এ সেবা চালু করেছেন।তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সুশীল সমাজের ব্যক্তিরা। ১৫ জুলাই থেকে এই সেবাদান কার্যক্রম চালু হয়েছে। ২৪ ঘণ্টা চালু গরিবের অ্যাম্বুলেন্সের শ্লোগান দেওয়া হয়েছে ‘সেবা নিন, সুস্থ থাকুন’।

 

পৌরসভা সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি তৈরি করতে মোট ব্যয় হয়েছে তিন লাখ টাকা। এতে কোনো তেল-মবিল লাগবে না। অ্যাম্বুলেন্সটি ব্যাটারি দিয়ে চালিত। যা বিদ্যুৎ দিয়ে চার্জ হবে। একবার চার্জ দিলে চলবে দেড়শ কিলোমিটার। এজন্য পৌরসভা একজন অস্থায়ী চালকও নিয়োগ দিয়েছে।
অ্যাম্বুলেন্স প্রসঙ্গে মেয়র তৌহিদুর রহমান মানিক রাইজিংবিডিকে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি বিকল থাকায় এ অঞ্চলের হতদরিদ্র্ররা সঠিক সময়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন ধরে। অসুস্থ ও মুমূর্ষু রোগী যেন অ্যাম্বুলেন্সের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সে চিন্তা থেকেই অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। শুধু তাই নয়, এই সেবা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। পৌর এলাকার যেকোনো নাগরিক এ সেবা পেতে পারেন।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামীতে আরো বড় পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছে আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল-মানসুর মূছা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি দীর্ঘ সাড়ে চার বছর ধরে বিকল। ওপর মহলে অনেক লেখালেখি করেও মেরামত করা যায়নি। সেক্ষেত্রে মেয়র মহোদয়ের ‘গরিবের অ্যাম্বুলেন্স’ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এতে করে পৌর এলাকার মানুষ অনেক উপকৃত হবেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান বলেন, ‘মেয়র মহোদয়ের উদ্যোগটি খুবই ভালো। আগামীতে আমরাও প্রতিটি ইউনিয়নে অ্যাম্বুলেন্স চালুর ব্যবস্থা করব বলে সিদ্ধান্ত নিয়েছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা