,

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ নিহত

photo-1471080137আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।স্থানীয় সময় শুক্রবার বিকেলে একটি ট্রাফিক স্টপে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ট্রাফিক স্টপেজে একটি গাড়ি থামান ওই পুলিশ সদস্য। সেখান থাকা তিন যাত্রীর একজন তাঁর ওপর গুলি চালায়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিউ মেক্সিকোর ডোনা আনা কাউন্টির শেরিফ অফিসের মুখপাত্র কেলি জেমসন সাংবাদিকদের বলেন, ট্রাফিক স্টপে থামানো গাড়ি থেকে এক নারী নেমে পুলিশ সদস্যের ওপর গুলি চালান। এটি দেখার পর অপর এক পুলিশ সদস্য গাড়ি নিয়ে তাদের তাড়া করেন।

কেলি জেমসন আরো বলেন, তাড়াকারী পুলিশ ‘স্টপ স্টিক’ নামক বিশেষ অস্ত্র দিয়ে অভিযুক্তদের গাড়ির চাকা নষ্ট করে দেন। ওই গাড়ির চালক গুলিবিদ্ধ হয়েছেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে হামলায় কয়েক পুলিশ নিহত হন। এর মধ্যে ৮ জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে এক বিক্ষোভে গুলিবর্ষণে পাঁচ পুলিশ নিহত হন। ওই ঘটনায় মোট ১১ পুলিশ গুলিবিদ্ধ হন।

দুই কৃষ্ণাঙ্গ মার্কিনি হত্যার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধেই ডালাসে বিক্ষোভ চলছিল। বিক্ষোভে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে স্নাইপার (দূর থেকে লক্ষ্যবস্তু) দিয়ে গুলি চালানো হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা