,

রান্নার কাজে গ্যা‌সের ব্যবহার থাক‌বে না: অর্থমন্ত্রী

1464982743_80নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মু‌হিত বলেছেন, জনগণ‌কে বোঝা‌তে হ‌বে। ভাত-ডাল রান্নার কা‌জে গ্যাসের ব্যবহার পু‌রোপু‌রি অপচয়।রান্নার কাজে গ্যা‌সের ব্যবহার থাক‌বে না। আ‌ন্দোলন বা চিৎকার ক‌রে কোনো লাভ হ‌বে না’।

শ‌নিবার(১৩ আগস্ট) দুপু‌রে পে‌ট্রোবাংলায় জ্বালা‌নি নিরাপত্তা দিবসের সে‌মিনা‌রে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত গ্যাসের ১২ শতাংশ ব্যবহার হয় গৃহস্থালিতে রান্নার কাজে। গ্যাস সঙ্কটের কারণে ২০০৯ সাল থেকে গৃহস্থালিতে নতুন আর গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না বললেই চলে। বর্তমানে দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার মিলিয়ন ঘনফুটের মতো গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে উৎপাদন দুই হাজার মিলিয়ন ঘনফুটের কিছু বেশি।

অর্থমন্ত্রী বলেন, “আমরা ভেবেছিলাম, আমাদের দেশে প্রচুর গ্যাস রয়েছে। তাই ডমেস্টিক কনজাম্পশনে (গৃহস্থালিতে ব‌্যবহার) গ্যাস সরবরাহ করেছিলাম। “এখন আমরা যা দেখছি, আমাদের কাছে গ্যাস যা আছে, তা একেবারেই সামান্য। এটা এত মূল্যবান যে, এটা দিয়ে ভাত, চাল রান্না করা একেবারেই অপচয়। এটা আমাদের নিজেদের বোঝা উচিৎ। অন্যদের বোঝানো উচিৎ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা