,

‘নিজ উপজেলাতেই নিয়োগ পাবেন নিবন্ধন উত্তীর্ণ শিক্ষকরা’

Nahidনিউজ ডেস্ক : এবারের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তাদের স্ব স্ব উপজেলাতেই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী আরও বলেন, এক্ষেত্রে স্কুল, কলেজ বা মাদ্রাসা কর্তৃপক্ষ বা সভাপতির কোনো হস্তক্ষেপ থাকবে না।

নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগেও হয়েছে। তখন সার্টিফিকেট দেওয়া হতো। এ নিয়ে নানা অনিয়মের অভিযোগও আছে। কিন্তু এবারই প্রথম আমরা পিএসসি’র (পাবলিক সার্ভিস কমিশন) মত একটি মান সম্মত উপায়ে পরীক্ষা নিচ্ছি। এক্ষেত্রে প্রথম প্রিলিমিনারি টেস্ট হয়েছে। এখন লিখিত পরীক্ষা হচ্ছে। এরপর ১৫ দিনের মধ্যে রেজাল্ট দিয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আগামী অক্টোবরে চূড়ান্তভাবে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হবে।

ঘুষ, দুর্নীতির কোনো সুযোগ থাকবে না জানিয়ে মন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে চাহিদা নিয়েছি। এর ফলাফল প্রকাশের সময় সম্পূর্ণ অনলাইনেই নিয়োগপ্রাপ্তদের জানিয়ে দেওয়া হবে, সে কোথায় নিয়োগ পেলেন।

তিনি আরও এবারের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ১৫ হাজার প্রার্থীকে বর্তমান চাহিদা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে প্রত্যেকে নিজ নিজ উপজেলাতে নিয়োগ পাবেন। নিজ উপজেলাতে পদ না থাকলে নিজ জেলাতে পাবেন, নিজ জেলাতে না হলে বিভাগে পাবেন।

এসময় অন্যদের মধ্যে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, এনটিআরসিএ এর চেয়ারম্যান এএমএম আজহার, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন মোল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে