,

গুলশান হামলা: ফের রিমান্ডে হাসনাত ও তাহমিদ

photo-1471085056নিউজ ডেস্ক : রাজধানী গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে জিজ্ঞাসাবাদের জন্য ফের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজমের পরিদর্শক হুমায়ুন কবির হাসনাত করিমকে গুলশান থানার মামলা ১(৭)১৬-এ গ্রেপ্তার দেখানোর আবেদনসহ ১০ দিন ও তাহমিদকে ৫৪ ধারায় হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম গোলাম নবী হাসনাতকে আটদিন ও তাহমিদকে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি তাদের জামিন আবেদন করা হলে বিচারক তাও নাকচ করে দেন।

এর আগে গত ৪ আগস্ট ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন আসামি হাসনাত ও তাহমিদকে ৫৪ ধারায় আটদিনের রিমান্ডে পাঠায়। আজ সে রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় তাঁদের আদালতে হাজির করা হয়েছে।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশান থানার ১(৭)১৬ নম্বর মামলায় হাসনাতকে এই প্রথম গ্রেপ্তার দেখানো হলো।

এজাহার থেকে জানা যায়, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে দেশি-বিদেশি বেশ কয়জনকে জিম্মি করে জঙ্গিরা। পরদিন সকালে সেনা কমান্ডো অভিযানে জিম্মিদশার অবসান হয়।

তার আগেই ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। জঙ্গিদের প্রতিরোধ করতে গিয়ে মারা যান দুই পুলিশ কর্মকর্তা। এ ছাড়া অভিযানে মৃত্যু হয় সন্দেহভাজন পাঁচ জঙ্গির।

আইএস ওই হামলার দায় স্বীকার করে পাঁচ হামলাকারীর ছবি প্রকাশ করলেও পুলিশ এ ঘটনার জন্য দেশীয় জঙ্গি দল জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশকে (জেএমবি) দায়ী করে আসছে।

সেদিন অভিযান শেষে উদ্ধার ১৩ জনসহ ৩২ জনকে নেওয়া হয় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করে তাদের অনেককে ছেড়ে দেওয়া হলেও হাসনাত ও তাহমিদকে ফিরে না পাওয়ার কথা জানানো হয় পরিবারের পক্ষ থেকে।

এরপর পুলিশ জানায়, গত ৩ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে এবং গুলশান আড়ংয়ের সামনে থেকে হাসনাতকে আটক করা হয়।

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হাসনাতকে ২০১২ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

অপরদিকে ব্যবসায়ী শাহরিয়ার খানের ছেলে তাহমিদ কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন।

গুলশানের ঘটনার একদিন আগে দেশে ফিরে ইফতারের পর বন্ধুদের সঙ্গে তিনি ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন বলে পরিবারের দাবি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে