,

সব দলের অংশগ্রহণে মধ্যবর্তী নির্বাচনের দাবি অলির

oli-newsসকল ভেদাভেদ ভুলে সব দলের অংশগ্রহণে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ড.কর্ণেল (অব.) অলি আহামদ বীর বিক্রম ।
শনিবার দুপুরে রাজধানীর হোটেল সুন্দরবনে দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
অলি আহামদ বলেন, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং সকল সমস্যা সমাধানের জন্য সকলকে ঐক্যবদ্ধ করে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এ জন্য সরকারকেই উদ্যেগ নিতে হবে। এর মাধ্যামে দেশের সংকট দূর হবে; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নাতি হবে। দেশ পুলিশী রাষ্ট্রে পরিনত হবে না।
২০ দলীয় জোট নেতা অলি আহামদ বলেন, সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার আগে একজন পুলিশ অফিসার আামকে বললেন, পুলিশের সাথে পরমর্শ করে সংবাদ সম্মেলন করতে হবে। এটা অত্যান্ত দুঃখের বিষয়। পুলিশের অনুমতি নিয়ে যদি সংবাদ সম্মেলন করতে হয় তাহলে প্রধানমন্ত্রীর উচিৎ সামরিক শাসন জারি করা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলাপ আলোচনার মাধ্যমে মধ্যবর্তী নির্বাচনের পদ্ধতি নির্ধারন হবে। সংবিধান তো কোরআন শরীফ নয়; যে পরিবর্তন করা যাবে না। সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হতে পারে। এজন্য আমাদের চেয়ার ছেড়ে দিতে হলে দিতে হবে। এ মন মানসিকতা তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, সুষ্ঠ নির্বাচনের জন্য আপনি যে কারো অধীনে করতে পারেন। শুধু একটি কাজ করতে হবে। সেটা হল প্রত্যেক ভোটার ভোট কেন্দ্রে আইডি কার্ড নিয়ে প্রবেশ করবেন। এবয় আইডি কার্ডের নাম্বারটি ব্যালট পেপারের উপরের দিকে লেখা থাকবে। সন্ত্রাসীদের বের করে দিতে হবে। এবং ভোটারদের ভোট তাদেরকে দিতে দিতে হবে।
এ সময়ে এলডিপির মহাসচিব ড.রেদোয়ান আহমেদ, প্রেসিডয়াম সদস্য আব্দুল করিম, আব্দুল গনি, কামাল উদ্দিন মোস্তফা, যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম প্রমুখ।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা