,

গুলশান হামলা মামলায় হাসনাতকে গ্রেপ্তার দেখানো হলো

Hasanat-Karimগুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান প্রথম আলোকে এই তথ্য জানান।

মাসুদুর রহমান বলেন, গুলশানে হামলা মামলায় হাসনাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদে রিমান্ড চাইবে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা বলেন, একই ঘটনায় কানাডার বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে আগের মতোই ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করবে পুলিশ।

আদালত সূত্র জানিয়েছে, আজ বেলা তিনটার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাসনাত করিম ও তাহমিদের রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি হতে পারে।

গুলশানে হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হাসনাত করিম ও তাহমিদকে গ্রেপ্তারের কথা ৩ আগস্ট জানায় পুলিশ। পরে তাঁদের আট দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ তাঁদের আদালতে হাজির করার কথা জানিয়েছে পুলিশ।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা হয়। রাতভর জিম্মি সংকটের পর ২ জুলাই সকালে সেনা কমান্ডোরা অভিযান চালিয়ে হলি আর্টিজান থেকে ১৩ জনকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে আটজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে হাসনাত করিম ও তাহমিদ ছাড়া অন্যদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।

৮ জুলাই পুলিশ হাসনাত ও তাহমিদকে ছেড়ে দেওয়ার কথা জানালেও তাঁরা বাসায় ফিরে যাননি। ৩ আগস্ট পুলিশ তাঁদের গ্রেপ্তারের কথা জানায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা