,

কয়েকটি ঘরোয়া উপায়ে দূর করুন বুক জ্বালাপোড়া

25165-boroঅনলাইন ডেস্ক : অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা খুব সাধারণ একটি সমস্যা। একটু অসাবধান হলে শুরু হয়ে যেতে পারে এই সমস্যা। অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যার প্রধান লক্ষণ হল বুক জ্বালাপোড়া। এই যন্ত্রণাদায়ক সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে ঔষধ ও রাসায়নিকপূর্ণ ইনস্ট্যান্ট পানীয় পান করে থাকেন। এই পানীয়গুলো পানে সাময়িকভাবে বুক জ্বালাপোড়া দূর হলেও এর রয়েছে ক্ষতিকর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে যতটা সম্ভব প্রাকৃতিক উপায় ব্যবহার করা ভালো। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-

১। তুলসি:-
কয়েকটি তুলসি পাতা ভাল করে ধুয়ে নিন। তারপর এটি চিবিয়ে খান। ৪-৫ টি তুলসি পাতা চিবিয়ে খেলেই হবে। এটি গ্যাসটিকের বুক জ্বালাপোড়া হ্রাস করতে সাহায্য করে। এছাড়া ২ কাপ পানিতে ৫/৬ টি তুলসি পাতা ফুটতে দিন। পানি ফুটে ১ কাপ পরিমাণ হয়ে এলে তা নামিয়ে গরম গরম পান করুন। এটি বুক জ্বালাপোড়া তাৎক্ষনিক কমিয়ে দেবে।

২। আদাঃ-
এক কাপ পানিতে এক চা চামচ আদা কুচি দিয়ে কয়েক মিনিট জ্বাল দিন। তারপর এটি পান করুন। আদা পাকস্থলি থেকে এসিড শোষণ করে নার্ভ শীতল রাখে। যা বুক জ্বালাপোড়া রোধ করে। এছাড়া প্রতিদিনের রান্নায় আদা কুচি রাখুন।

৩। বেকিং সোডাঃ-
এক গ্লাস পানিতে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এটি পান করুন। তাৎক্ষনিক বুক জ্বালাপোড়া কমাতে এটি বেশ কার্যকর। বেকিং সোডার সোডিয়াম বাই-কার্বনেট অ্যাসিডিটির সমস্যা খুব দ্রুত নিরাময়ে বিশেষভাবে সহায়ক।

৪। অ্যালোভেরার জুসঃ-
বুক জ্বালাপোড়া রোধ করতে খাবার খাওয়ার আগে আধা কাপ অ্যালোভেরা জুস পান করুন। অ্যালোভেরার জুস বুক জ্বালাপোড়া রোধ করে ইনফ্লামেশন দূর করে। তবে অতিরিক্ত অ্যালোভেরা জুস পান করা থেকে বিরত থাকুন।

৫। ঠাণ্ডা দুধঃ-
অ্যাসিডিটির সমস্যা তাৎক্ষণিকভাবে দূর করতে ঠাণ্ডা দুধের জুড়ি নেই। দুধের ক্যালসিয়াম পাকস্থলীতে পৌঁছে বাড়তি অ্যাসিড যা অ্যাসিডিটি তৈরি করে তা শোষণ করে নেয়। এবং বুক ও পেটের যন্ত্রণাদায়ক জ্বালা থেকে মুক্তি দেয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা