,

বাঘ রক্ষায় নগ্ন পদযাত্রা!

25169-boroঅনলাইন ডেস্ক : বিপন্ন প্রাণিদের রক্ষায় তারকাদের নগ্ন হয়ে আন্দোলনে শরিক হওয়া নতুন কিছু নয়। এবার লন্ডনের সাধারণ মানুষও যোগ দিয়েছেন এ নগ্ন আন্দোলনে। লন্ডন চিড়িয়াখানার আশপাশে তারা নগ্ন হয়ে, শরীরে বাঘের নকশা একে অংশ নিয়েছেন বাঘ-রক্ষা আন্দোলনের পদযাত্রায়।

আন্দোলনকারীদের গায়ে ছিল না কোনো পোশাক। বেশিরভাগ মানুষই নিজেদের শরীর অঙ্কিত করেছেন বাঘের নকশায়। বৃটিশ ট্যাবলয়েড দ্য সানের খবরে বলা হয়, জিওলজিক্যাল সোসাইটি ফর লন্ডনের ‘স্ট্রেক ফর টাইগার্স’ কর্মসূচিতে গত রাতে লন্ডনের অধিবাসীদের অনেকেই শামিল হয়েছেন নগ্ন শরীরে। বিশ্বব্যাপী বাঘের অস্তিত্ব হুমকির মুখে। বাঘের সুরক্ষার কারণেই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারই অংশ ছিল এই নগ্ন পদযাত্রা। তাতে নারী-পুরুষ, তরুণ-বৃদ্ধ নির্বিশেষে অংশ নিয়েছেন।

তবে নিরাপত্তা আর সামাজিক কারণে অনেকেই ব্যবহার করেছেন মুখোশ। পদযাত্রায় একই পরিবারের একাধিক সদস্যও অংশ নেন বলে জানান আয়োজকরা। এজন্য তারা মুখোশ পরাকে নিরাপদ মনে করেন। তবে সবাই যে অতটা সাহস দেখিয়েছেন তাও নয়। তারা নিজেদের শরীরে বাঘের নকশা আঁকলেও পোশাক পরে অংশ নিয়েছেন এতে। আবার কেউ নিম্নাঙ্গে কাপড় না রাখলেও গায়ে রেখেছিলেন ঢিলেঢালা আলখেল্লা। অনেকে নিম্নাঙ্গে পোশাক রাখলেও ঊর্ধ্বাঙ্গ রেখেছিলেন উন্মুক্ত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা