,

মুস্তাফিজকে দেখতে গেলেন নাফিসা কামাল

z8 (1)অনলাইন ডেস্ক: অস্ত্রোপচারের পর হাসপাতালে মুস্তাফিজকে দেখতে গেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল। বৃহস্পতিবার অস্ত্রোপচার শেষে লন্ডনের ক্রমওয়েল হাসপাতালেই আছেন বাংলাদেশের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান।

এর আগে কাউন্টি খেলতে গিয়ে কাঁধের পুরোনো ইনজুরিতে নতুন করে ব্যথা পাওয়ায় শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হয় কাটার মাস্টারকে। প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের তত্ত্বাবধানে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় (ইংল্যান্ডের স্থানী সময় বিকেল ৪টা) লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে সম্পন্ন হয় মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার।
লন্ডন থেকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ”অস্ত্রোপচারের পর সুস্থ ও ভালোই আছেন মুস্তাফিজ। তার ব্যথা তীব্র নয়, সহনীয় পর্যায়েই আছে। সার্জন ওয়ালেসের পরামর্শ অনুযায়ী মুস্তাফিজের ফিজিও কর্মসূচি শুরু হয়ে গেছে। প্রতি দুই ঘণ্টা পর পর তাকে ব্যায়াম করানো হচ্ছে।”

শুক্রবার হাসপাতাল ছাড়ার কথা ছিল মুস্তাফিজের। তবে কিছুটা ব্যথা অনুভব করায় এখনও হাসপাতালেই আছেন তিনি। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে