,

দ্বিতীয় দিনে সিদ্দিকুরের উন্নতি

 

স্পোর্টস ডেস্ক : প্রথম দিনটা ছিল হতাশার। ৬০ জনের প্রতিযোগিতায় যৌথভাবে ছিলেন ৫৬তম স্থানে। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে কিছুটা ভালো করেছেন সিদ্দিকুর রহমান। রিও অলিম্পিকে বাংলাদেশের এই গলফার দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলেছেন।
গেমসের সপ্তম দিনে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে চারটি বার্ডি ও তিনটি বগি করেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে তিন শট বেশি খেলে তিন জনের সঙ্গে যৌথভাবে ৪৬তম স্থানে আছেন তিনি।

Siddikur_Rahman1471060007
সিদ্দিকুর প্রথম দুই হোলে পারের সমান শট খেলার পর বগি করেন। চতুর্থ ও পঞ্চম হোলে পারের সমান শট খেলার পর ষষ্ঠ হলে এসে প্রথম বার্ডি করেন। এরপর দুই হোলে পারের সমান শট খেলার পর করেন আরেকটি বার্ডি করেন।

বিরতির পর শুরুতেই ছন্দ হারিয়ে দুটি বগি করে বসেন সিদ্দিকুর। তবে বাকি সাত হোলে দুটি বার্ডি করে শেষ দুই রাউন্ডে ভালো কিছুর আশা জাগিয়ে রেখেছেন তিনি।

দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১০ শট কম খেলে শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মার্কাস ফ্রেজার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা