,

`জলদানব` ফেলপস এবার হেরে গেলেন!

 
স্পোর্টস ডেস্ক :রিও অলিম্পিকে আপসেট ঘটিয়ে সিঙ্গাপুরের এক সাঁতারু হারিয়ে দিলেন কিংবদন্তি মার্কিন সাঁতারু ফেলপসকে। ১০০ মিটার বাটারফ্লাই থেকে নিজের ২৩তম সোনা তুলে আনার টার্গেট ছিল ফেলপসের। কিন্তু ২১ বছরের জোসেফ স্কুলিং অলিম্পিক রেকর্ড গড়ে জিতে নিয়েছেন এই ইভেন্টের সোনা! তিনজন একই সাথে দ্বিতীয় হয়েছেন। তাদের একজন ফেলপস!

Phelps-bg20160813025202

স্কুলিং সবাইকে বিস্মিত করে ৫০.৩৯ সেকেন্ডে জিতেছেন সোনা। ০.৭৫ সেকেন্ডে এগিয়ে থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি। ফেলপস, দক্ষিণ আফ্রিকার শাড লে ক্লোস ও হাঙ্গেরির লাসলো শেহ ৫১.১৪ সেকেন্ডে সাঁতার শেষ করেছেন। ব্রোঞ্জ জেতেনি কেউ।

রিও অলিম্পিকে এই প্রথম রুপা জিতলেন ফেলপস। আগের চারটি ইভেন্টে প্রতিযোগিতা করে প্রতিটিতে সোনা জিতেছেন ৩১ বছরের এই ইতিহাস সেরা সাঁতারু। এখন তার মোট ২৭টি অলিম্পিক পদক। এর ২২টি সোনা, ৩টি রুপা ও ২টি ব্রোঞ্জ। এবারের আসর থেকে অবশ্য আরো একটি সোনা জেতার সম্ভাবনা আছে ফেলপসের। তার ৪X১০০ মিটার মিডলে রিলে বাকি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা