,

বুধবার দেশে ফিরতে পারেন মোস্তাফিজ

 

স্পোর্টস ডেস্ক :প্রথমবারের মতো ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে মাত্র দুই ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েন বাংলাদেশ ক্রিকেটের নতুন সুপারস্টার মোস্তাফিজুর রহমান। বাঁ-কাঁধের ইনজুরি থেকে সেরে উঠার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন ছিল।
বৃহস্পতিবার লন্ডনে মোস্তাফিজের সফল অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর মুস্তাফিজ এখন সুস্থ রয়েছেন, তবে এখনো তিনি হাসপাতালেই রয়েছেন। তবে যদি ব্যথা অনুভব করেন তাহলে শুক্রবার রাতেও হাসপাতালে থাকতে হবে কাটার মাস্টারকে।

1467369741
এদিকে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হবার পর চিকিৎসক ওয়ালেসের পরামর্শ অনুযায়ী মোস্তাফিজের ফিজিও কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রতি দুই ঘণ্টা পর পর ফিজকে করানো হচ্ছে ব্যায়াম।

মোস্তাফিজের অস্ত্রোপচারের জন্য তার বাড়ির সবাই রোজা রেখে ছিলেন। অস্ত্রোপচারের পর পরিবারের সঙ্গে কথা বলেছেন মোস্তাফিজ। মোস্তাফিজের বড় ভাই মোখলেসুর রহমান জানান, মোস্তাফিজ নিজেই সবাইকে আশ্বস্ত করে বলেছেন, ‘সব ঠিক হয়ে যাবে।’

ধারণা করা হচ্ছে, শুক্রবার সকালেই মোস্তাফিজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এদিকে বুধবার নাগাদ দেশে ফেরার কথা রয়েছে ফিজের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা