,

জাতীয় দলে ফেরার ঘোষণা মেসির

 

স্পোর্টস ডেস্ক :কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি মিস করার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার দু’মাসেরও কম সময়ের মধ্যে তিনি এই ঘোষণা দিলেন।জুন মাসে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে আর্জেন্টিনার হারের পর ২৯ বছর বয়সী মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন।ওই খেলায় পেনাল্টি মিস করেন মেসি।

messi_46312

কিন্তু আর্জেন্টিনার গণমাধ্যমে মেসির যে বিবৃতি প্রকাশ হয়েছে সেখানে তিনি বলেছেন যে জাতীয় দলকে সাহায্য করতে চান।

বিবৃতিতে মেসি আরও বলেছেন, আর্জেন্টিনার ফুটবলে অনেক কিছু করার আছে যা নিয়ে তিনি বাইরে থেকে সমালোচনা করতে চান না, ভেতরে থেকেই তিনি কাজ করতে চান।

লিওনেল মেসিকে জাতীয় দলে ফিরিয়ে আনার জন্য গত মঙ্গলবার বার্সেলোনায় গিয়েছিলেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নবনিযুক্ত কোচ এডগার্ডো বাউজা। বৃহস্পতিবার বার্সেলোনায় মেসির সঙ্গে কথা বলেছেন বাউজা। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার সঙ্গে কথা বলার পর বাউজা আশাবাদী; আবারও জাতীয় দলে ফেরবেন মেসি। তার ধারণা অমূলক ছিল না এবং মেসিকে তিনি সত্যিই জাতীয় দলে ফেরাতে পেরেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে