,

স্টার জলসার ‘পাখি’ এবার মোশাররফ করিমের নায়িকা

 
বিনোদন ডেস্ক :নাম মধুমিতা চক্রবর্তী। কিন্তু স্টার জলসার সিরিয়ালের সুবাদে বাংলাদেশের মানুষের কাছে তিনি ‘পাখি’ নামেই পরিচিত। এবার ‘মেঘবালিকা’ নামের এক বাংলাদেশি টেলিফিল্মে মোশাররফ করিমের বিপরীতে দেখা যাবে কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রীকে।

pakhi

টেলিফিল্মের গল্পে দেখা যাবে, ভারতের হিমাচল প্রদেশের মানালিতে বেড়াতে যায় দুই বন্ধু ইমরান ও মোকাররম। যাওয়ার পথে গাড়ির জানালা দিয়ে দেখতে পায় ব্রিজের উপর থেকে শ্রেয়শ্রী নামের একটি মেয়ে পাহাড়ি নদীতে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মেয়েটিকে বাঁচাতে গিয়েই হিরো বনে যান ইমরান। এরপর ঘটনাক্রমে মেঘবালিকা শ্রেয়শ্রীর মনে জায়গা করে নেয় ইমরান। আর এভাবেই এগিয়ে যায় টেলিফিল্মের গল্প। আসছে ঈদুল আযহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে।

মহিউদ্দীন আহমেদ রচনায় টেলিফিল্মটি পরিচালনা করছেন পারভেজ আমিন। এতে আরও অভিনয় করছেন রাশেদ শাওন। এটি প্রাযোজনা করছে মেঘবৃষ্টি টেলিফিল্মস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা