,

সেই ইলিশ উপহার হিসেবে গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

korban-aliনিজস্ব প্রতিবেদক : ভোলার মনপুরার মেঘনা নদীতে ধরা পড়া ৩ কেজি ২০০ গ্রাম ওজনের সেই ইলিশটি উপহার হিসেবে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা ক্রেতা কোরবান আলী বেপারীর কাছ থেকে ইলিশ গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীকে ইলিশ উপহার দিতে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে গণভবনে মূল ফটকের সামনে পৌঁছান কোরবান আলী। সেখানে অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে তিনি গণভবনে প্রবেশ করেন।

বৃহস্পতিবার মনপুরা থেকে লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন কোরবান আলী। এর আগে বুধবার বিকেলে স্থানীয় জেলে আক্তার মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। ওইদিন সন্ধ্যায় তিনি ৩ কেজি ২০০ গ্রাম ওজনের মাছটি বিক্রির জন্য রামনেওয়াজ ঘাটে নিয়ে আসেন। ইলিশটি দেখার পর মাছ ব্যবসায়ীসহ উপস্থিত লোকজনের মধ্যে হৈচৈ পড়ে যায়।

পরবর্তী সময়ে আলমগীর মেম্বারের আড়তে মাছটি নিয়ে গেলে নিলামে ১২ হাজার ২০০ টাকায় কিনে নেন এই কোরবান বেপারী। অনলাইনে সামাজিক যোগাযোগে জনপ্রিয় মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে মাছটির খবর ছড়িয়ে পড়লে সেটি কেনার জন্য বিভিন্ন এলাকা থেকে ফোন আসতে শুরু করে। অনেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত দাম হাকান। কিন্তু কোরবান আলী ইলিশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য কিনে নেন। এ লক্ষ্যে তিনি বৃহস্পতিবার দুপুরে এমভি ফারহান-৪ লঞ্চে ইলিশটি নিয়ে ঢাকায় রওনা দেন। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা