,

ভারতে চিহ্নিত করা হচ্ছে ‘নো সেলফি জোন’!

25068-boroঅনলাইন ডেস্ক : বিগত দুই বছরে ভারতে ৫৬ জন মারা গেছেন সেলফি তোলার নেশায়। এবার এই সেলফি তোলার বিপদ নিয়ে নড়ে-চড়ে দেশটির ভারত সরকার, সেলফির হিড়িক ঠেকাতে বিভিন্ন রাজ্যে ‘নো সেলফি জোন’ ঘোষণা করছে কর্তৃপক্ষ।

সারাদেশের পর্যটন কেন্দ্রগুলিতে ‘সেলফি ডেঞ্জার জোন’ বা সেলফির জন্য বিপদজনক এলাকা খুঁজে বার করতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়। পার্লামেন্টে এই তথ্য জানিয়েছেন পর্যটন মন্ত্রী মহেশ শর্মা। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় থেকে তরফে বলা হয়েছে পর্যটনস্থলের যেসব জায়গায় সেলফি তুলতে গেলে বিপদ হতে পারে, সেই স্থানগুলি চিহ্নিত করে স্বেচ্ছাসেবক রাখা হবে।

অনেক মনস্তত্ত্ববিদ বলেছেন সেলফি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করাটা একটা মনোরোগ। যদিও তা নিয়ে যথেষ্ট গবেষণা এখনও হয় নি। অনেকের মতে এটা একটা নেশার মতো – বন্ধু বা পরিচিতদের কাছে বিখ্যাত হয়ে ওঠার শর্টকার্ট। স্মার্টফোন হাতে নিয়ে অনেক তরুণ তরুণীই তাই অসচেতন হয়ে পড়েন।

‘সেলফি’ তোলার হিড়িক আটকাতে মুম্বাই পুলিশ শহরের ১৬টি জায়গাকে ‘নো সেলফি জোন’ বলে চিহ্নিত করেছে, কর্ণাটক রাজ্যেও নো সেলফি জোন তৈরি করেছে সরকার। এদিকে সবকটি জাতীয় সৌধের সামনে সাময়িকভাবে সেলফি তোলা নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে