,

হাসপাতালেই আছেন মুস্তাফিজ

mustafizurস্পোর্টস ডেস্ক : লন্ডনের কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে কাল সফল অস্ত্রোপচারের পর আজ হাসপাতাল ছাড়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু অস্ত্রোপচারের পর ব্যথা যতটা কমার কথা ছিল, সেটি না কমায় আরও এক দিন হাসপাতালে থাকতে হচ্ছে বাংলাদেশ দলের বাঁহাতি পেসারকে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, স্থানীয় সময় আজ সকালে মুস্তাফিজকে পর্যবেক্ষণ করেছেন শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেস। প্রত্যাশা অনুযায়ী ব্যথা না কমায় দুপুরের পর চিকিৎসক তাঁকে আরেকবার দেখেন। তখনো ব্যথা না কমায় হাসপাতালেই থেকে গেছেন মুস্তাফিজ। কাল তিনি ছাড়পত্র পাবেন কি না, চিকিৎসক ওয়ালেস চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন সকালে তাঁর অবস্থা দেখার পর। তবে লন্ডনে অবস্থানরত বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন, ‘মুস্তাফিজের ব্যথাটা অস্বাভাবিক কিছু নয়। এটা সার্জিক্যাল ব্যথা। ঝুঁকি নিতে চাইনি বলেই হাসপাতালে থেকে যাওয়া।’

যেহেতু হাসপাতাল থেকে ছাড়া পাননি, এখনো নির্ধারিত হয়নি মুস্তাফিজের দেশে ফেরার তারিখ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও অন্তত তিন-চার দিন তাঁকে থাকতে হবে লন্ডনে। এই সময়ে তাঁকে নিয়মিত দেখা করতে হবে চিকিৎসকের সঙ্গে। চিকিৎসক ওয়ালেসের চূড়ান্ত পর্যবেক্ষণ শেষে জানা যাবে মুস্তাফিজের দেশে ফেরার তারিখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা