,

‘বঙ্গ বাহাদুর’ নাম রাখা হলো হাতিটির

hatiসরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : ভারতের আসাম রাজ্যে থেকে বন্যার পানিতে বাংলাদেশে ভেসে আসা হাতিটির নাম রাখা হয়েছে ‘বঙ্গ বাহাদুর’। কয়েক দিন ধরে চেষ্টার পর জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামবাসীর সহযোগিতায় বুনো হাতিটি পানি থেকে ডাঙায় উঠে আসে।

বন অধিদপ্তর ঢাকার সাবেক উপপ্রধান বন সংরক্ষক তপন কুমার দে আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘গ্রামবাসীর সহযোগিতায় হাতিটি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। তাই আমি হাতিটির নাম রেখেছি “বঙ্গ বাহাদুর”। বঙ্গ বাহাদুর সুস্থ আছে। শঙ্কামুক্ত আছে। ভালো আছে।’ হাতিটিকে বনে ফিরিয়ে নিতে তিনি সবার সহযোগিতা চাইলেন।

এদিকে ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক আজ শুক্রবার দুপুরে জানান, হাতিটি এখন শঙ্কামুক্ত। তবে এখনো চিকিৎসা চলছে। দু-তিন দিনের মধ্যে হাতিটিকে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে নেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার চেতনানাশক ছোড়ার পর জলাশয়ে পড়ে যায় হাতিটি। জনতার তৎপরতায় সেখান থেকে উদ্ধার পায় হাতিটি। আজ এ দেশে ৪৫তম দিন পার করছে সে। ভারতের আসাম রাজ্য থেকে বন্যার পানিতে ভেসে হাতিটি গত ২৮ জুন এ দেশে আসে। ব্রহ্মপুত্র নদ বেয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে প্রবেশ করে। এরপর বগুড়ার সারিয়াকান্দি হয়ে যমুনা নদীর পানিতে ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম ছিন্নারচরে ১১ দিন অবস্থান করে। ২৭ জুলাই হাতিটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যায়। চেতনানাশক দেওয়ার পর জলাশয়ে পড়ে যাওয়া অচেতন হাতিটিকে ডাঙায় তুলেছে জনতা। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের কয়েক শ মানুষ হাতিটিকে জলাশয় থেকে টেনে তোলে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা