,

যাত্রাবাড়ী-কাঁচপুর আট লেনের উদ্বোধন শনিবার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ব্যস্ত প্রবেশপথ যাত্রাবাড়ী-কাঁচপুর মহাসড়কে আট লেন এবং পদ্মাসেতুর মাওয়া ও শিবচর প্রান্তে পাঁচ্চর-ভাঙ্গা জাতীয় মহাসড়কে চার লেন প্রকল্প কাজের উদ্বোধন হবে শনিবার।এদিন দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুটি প্রকল্পের উদ্বোধন করবেন। সড়ক পরিবহন ও সেতু বিভাগ থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
lane1471010059
যাত্রাবাড়ী-কাঁচপুর মহাসড়কে এই প্রথম দেশের প্রথম আট লেনের মহাসড়ক হচ্ছে। এই মহাসড়কটি ৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ।

সড়ক পরিবহন ও সেতু বিভাগ জানায়, যাত্রাবাড়ির ব্যস্ত এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যানবাহনের বাড়তি চাপ কমাতে ২০১১ সালের জানুয়ারিতে যাত্রাবাড়ী-কাঁচপুর সড়ক চার লেন থেকে আট লেনে উন্নীত করা প্রকল্প হাতে নেওয়া হয়। মেয়র হানিফ ফ্লাইওভার থেকে শিমরাইল ইন্টারসেকশন পর্যন্ত সড়কটি ৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অধীনে নির্মিত এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ১৩২ কোটি টাকা।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কে যুক্ত হওয়ার অন্যতম পথ এই যাত্রাবাড়ী-কাঁচপুর সড়ক। পদ্মা সেতু সংযোগ সড়কের কাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যানবাহন স্বল্প সময়ে যাত্রাবাড়ী ইন্টারসেকশন হয়ে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সহজে চলাচল করতে পারবে।

অন্যদিকে, নির্মিতব্য পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যাত্রাবাড়ী-মাওয়া ও শিবচর প্রান্তে পাঁচ্চর-ভাঙ্গা জাতীয় মহাসড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত করার প্রকল্পকাজে ব্যয় হবে ৬ হাজার ২৫২ কোটি টাকা। ঢাকা থেকে মাওয়া ও মাদারীপুরের পাঁচ্চর হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চার লেন মহাসড়কের এই প্রকল্পটি ৫৫ কিলোমিটার দীর্ঘ। সড়ক ও জনপথ (সওজ) এবং বাংলাদেশ সেনাবাহিনীর এসডাব্লিউ-পশ্চিম প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা