বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জাতীয় ঐক্যের ডাক নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই’

 

 

নিজস্ব প্রতিবেদক : মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐক্যের ডাক নিয়ে কোনো ভ্রান্তির অবকাশ নেই। সুতরাং এই আহ্বানে যারা কথা বলতে চান, শামিল হতে চান তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। এখানে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। তাই বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা না করে বিএনপি নেত্রীর যে আকাঙ্ক্ষা তার একমত হওয়া উচিত।

mirza_fakhrul_46262

শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির ‘সাগর-রুনী’ মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রিটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রখ্যাত সাংবাদিক সাবেক মন্ত্রী আনোয়ার জাহিদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।

মির্জা ফখরুল বলেন, তিনি (খালেদা জিয়া) জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছিলেন, তা সম্পূর্ণরূপে তার অন্তর থেকে আসা। জাতীয় দায়িত্ববোধ থেকে ও জাতীয় নেতা হিসেবে তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। একবারও ভাবেননি, এখানে দলীয় কোনো ব্যাপার আছে কী না। তিনি (খালেদা) বলেছেন, ক্ষমতায় কে যাবে, কে যাবে না এটা বড় কথা নয়। জাতিকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে।

জাতীয় ঐক্যের ডাকে সাড়া না দেয়ায় আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ কখনো জাতিকে রক্ষা করার আহ্বানে সাড়া দেয়নি। সেই জন্যই তারা এই আহ্বানকে উপেক্ষা করেছে। শুধু উপেক্ষাই করেনি, জাতিকে বিভক্ত করতে কাজ করে যাচ্ছে।’

রাষ্ট্রই সবচেয়ে বড় সন্ত্রাস করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের অভাবেই দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের উত্থান হচ্ছে। সবকিছুর মূলে রয়েছে দেশের গণতন্ত্রের অনুপস্থিতি। গণতন্ত্র নেই বলেই আজকে এই ধরনের কার্যকলাপ, হিংস্রতা, উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। সুতরাং আসুন সবাই একত্রিত হয়ে অধিকার রক্ষার জন্য লড়াই করি।

তিনি বলেন, ‘আজকে বাংলাদেশে যা চলছে, তা দেশের জন্য ভয়াবহ অশনিসংকেত। আমাদের এই দেশ আফগানিস্তানে পরিণত হবে, পাকিস্তানের মতোই মুহুর্মুহূ বোমার শব্দে হাজার হাজার মানুষ নিহত হবে বা সিরিয়ার মতো লাখ লাখ মানুষ উদ্বাস্তু হবে। এই বিষয়গুলো আমাদের গভীরভাবে ভাবা উচিত।’

সরকার ক্ষমতায় টিকে থাকতে জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এজন্য তারা একটি অত্যাচারের নিকৃষ্ট নির্যাতন চালাচ্ছে। প্রথম দিকেই জঙ্গিবাদ দমনের নামে ১৬ হাজার মানুষ গ্রেফতার করা হলো। পরে তারাই বললো, ১৮৯ জন জঙ্গি ধরা পড়েছে। তাহলে বাকি ১৫ হাজার কোথায়? আবার যাদের ধরা হচ্ছে, তাদের কেউই আদালতের মুখ দেখছে না বন্ধুকযুদ্ধে নিহত হচ্ছে।

গণতান্ত্রিক রাজনীতিতে খালেদা জিয়ার কোনো বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, ‘তিনি ছাড়া এই উগ্রবাদ সংকট, গণতান্ত্রিক সংকট-এসবের বিরুদ্ধে লড়াই করার এই মুহূর্তে কোনো নেতা নেই। অতীতে প্রমাণ করেছেন, ভবিষ্যতেও করবেন।’

এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, দৈনিক ইনকিলাবের সহকারী বার্তা সম্পাদক ওবায়দুর রহমান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এসপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডিএল এর সাধারণ সম্পাদক সাইফুউদ্দিন মনি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ