,

এক ইভেন্টে দুই সোনা!

 
স্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকের ষষ্ঠ দিনটা একটু আলাদাভাবেই মনে রাখবে সবাই। এদিন যে একই ইভেন্টে সোনার পদক গলায় ঝোলালেন দুই জন ক্রীড়াবিদ!মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে একই সঙ্গে সাঁতার শেষ করেন যুক্তরাষ্ট্রের সিমন ম্যানুয়েল ও কানাডার পেনি ওলেকজিয়াক। দুই জনই সময় নেন ৫২.৭০ সেকেন্ড, যা অলিম্পিকে নতুন রেকর্ডও।

Joint_Gold1470977573
নিয়ম অনুযায়ী রুপার পদক আর কারও পাওয়া হয়নি। সুইডেনের সারা সুস্ট্রোম ৫২.৯৯ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ।

অলিম্পিকে সোনা জেতা যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী সাঁতারু সিমন ম্যানুয়েল। ১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের পর মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে এই প্রথম যুক্তরাষ্ট্রের কেউ সোনা জিতল।

আর ১৬ বছর বয়সি ওলেকজিয়াকের রিওতে এটা চতুর্থ পদক। এর আগে মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে রূপা এবং ৪x১০০ ও ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে জেতেন ব্রোঞ্জ। ২০০০ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে সোনার পদক উঠল ওলেকজিয়াকের গলায়।
এ নিয়ে দ্বিতীয়বার অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে দুজন সোনা জিতলেন। এর আগে ১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ন্যান্সি হগশেড ও ক্যারি স্টেইনসেফার ৫৫.৯২ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে সোনা জিতেছিলেন।

আর সর্বশেষ অলিম্পিকে দুই জন সাঁতারুর একই ইভেন্টে সোনা জেতার ঘটনা ঘটেছিল ২০০০ সালে সিডনিতে। ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছিলেন যুক্তরাষ্ট্রের গ্যারি হল ও অ্যান্থনি আরভিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে