,

৭৭ বছর পর মঈন

 
স্পোর্টস ডেস্ক :ওভাল টেস্টে মঈন আলী যখন ক্রিজে এলেন, ১১০ রানেই নেই ইংল্যান্ডের ৫ উইকেট।সেখান থেকে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা মঈন রানের খাতাই খুললেন ওয়াহাব রিয়াজকে ব্যাকওয়ার্ড স্কয়ার দিয়ে চার মেরে। ব্যক্তিগত ৯ রানে অবশ্য জীবন পেলেন স্লিপে আজহার আলী ক্যাচ ফেলে দিলে।

Moeen1470974146
জীবন পাওয়া মঈন শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হলেন, তার নামের পাশে ঝলমল করছে ১০৮ রানের দারুণ এক ইনিংস। ধুঁকতে থাকা ইংল্যান্ড তুলল ৩২৮ রান।

মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওভালে সাতে নেমে সেঞ্চুরি পেলেন মঈন। সর্বশেষটিও ১৯৩৮ সালে। অ্যাশেজের পঞ্চম টেস্টে সাতে নেমে অপরাজিত ১৬৯ রান করেছিলেন ইংলিশ ব্যাটসম্যান জো হার্ডস্টাফ। তার ৭৭ বছর পর এবার মঈন।

ওভালে সাতে নেমে সেঞ্চুরি করা বাকি দুজনও ইংল্যান্ডের। ১৮৯৩ সালে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ১০৩ রান করেছিলেন স্টানলি জ্যাকসন। আর ১৯০২ সালে অ্যাশেজের পঞ্চম টেস্টে গিলবার্ট জেসপ করেছিলেন ১০৪ রান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা