,

ধোনির অজানা গল্পের ট্রেইলার প্রকাশ (ভিডিও)

 

বিনোদন ডেস্ক : ভারতের বর্তমান ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উইকেট রক্ষক হিসেবে এবং হেলিকপ্টার শট দিয়ে রাতারাতি তারকা খ্যাতি পান জনপ্রিয় এ ক্রিকেটার। তার সম্পর্কে এক বাক্যে বলা যায়, আসলেন এবং গোটা ক্রিকেট বিশ্বকে জয় করলেন।কিন্তু বর্তমান অবস্থানে পৌঁছাতে ধোনিকেও পাড়ি দিতে হয়েছে কঠোর পথ। রাচির একজন সাধারণ বালক থেকে বিশ্ব দরবারে নিজেকে মেলে ধরতে করতে হয়েছে নানা ত্যাগ স্বীকার।

msdhoni_poster1470986015

মহেন্দ্র সিং ধোনির সেই অজানা কথা নিয়ে বলিউড পরিচালক নীরাজ পাণ্ডে নির্মাণ করেছেন এম.এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি শিরোনামের সিনেমা।

গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এ সিনেমার ট্রেইলার। এতে দেখা যায়, ভারতীয় রেলে চাকরি করা থেকে শুরু করে, ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক হয়ে ওঠা, প্রেম থেকে শুরু করে ধোনির জীবনের নানা উত্থান-পতনের বিভিন্ন মুহূর্তকে।

সিনেমায় ধোনি চরিত্রকে অসাধারণভাবে ফুটিয়ে তোলার দায়িত্ব পালন করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এছাড়া সিনেমায় ধোনির বোনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ভূমিকা চাওলা এবং স্ত্রী সাক্ষীর চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। অনুপম খেরকে দেখা যাবে ধোনির বাবার ভূমিকায়। ফক্স স্টার স্টুডিওস এবং ইস্পায়ার্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা