,

টেকনিক্যাল মোড়ে আটক জঙ্গিদের উদ্দেশ্য ছিল নাশকতা

Monirul-Islamনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নতুন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, নাশকতা করতে ও বোমা তৈরির কাজে তাদেরকে উত্তরবঙ্গ থেকে ঢাকায় আনা হয়েছিল।
আসামিদের বিরুদ্ধে দারুসসালাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত হচ্ছেন; আতিকুর রহমান ওরফে আইটি আতিক, মো. আবদুল করিম বুলবুল ওরফে ডা. বুলবুল, মো. আবুল কালাম আজাদ, মো. মতিউর রহমান ও শাহিনূর রহমান হিমেল ওরফে তারেক। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বোমা তৈরির ২টি ডেটনেটর ও ৮৭৫ গ্রাম জেল উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আতিকুর রহমান বোমা বানাতে পারদর্শী। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নান্নু, সজীব, ইমরান, জিন্সিসহ (সাংগঠনিক নাম) কয়েকজন পালিয়ে যায়।

শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজমের ইউনিট প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান।

মনিরুল ইসলাম জানান, নবগঠিত জেএমবির কর্মী সংকট দেখা দিয়েছে। তাই নাশকতা করতে নতুন সদস্যদেরকে উত্তরবঙ্গ থেকে ঢাকায় আনা হয়।

উল্লেখ্য, গুলশানে হামলায় সেনাবাহিনীর কমান্ডো অভিযান ‘অপারেশন থান্ডারবোল্ট’ এ ৬ জন জঙ্গি এবং কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের ‘স্ট্রর্ম টুয়েন্টি সিক্স’ অপারেশনে সংগঠনটির ৯ জঙ্গি নিহত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা