,

জেনে নিন শসার যত স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে

25095-boroঅনলাইন ডেস্ক : শসা সার্বিক স্বাস্থ্যের জন্যই অত্যন্ত উপকারী একটি সবজি বিশেষ করে গরমের দিনের জন্য। কারণ শসায় প্রচুর পানি থাকার পাশাপাশি মানব দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও থাকে। শসায় ভিটামিন এ, সি ও ফলিক এসিড থাকে এবং এর খোসা ফাইবারে সমৃদ্ধ। ম্যাগনেসিয়াম, মলিবডিনাম এবং পটাশিয়ামের মত খনিজ উপাদান ও থাকে শসাতে। শসার স্বাস্থ্য উপকারিতাগুলো সম্পর্কে জেনে নিই চলুন।

১। হাইড্রেটেড থাকতে সাহায্য করে:-
শসাতে ৯৫.২% পানি থাকে, অর্থাৎ প্রতি ৫ আউন্স শসাতে ৪.৮ আউন্স বা ১৫০ মিলি লিটার পানি থাকে। খাদ্য থেকে দৈনিক পানি গ্রহণের পরিমাণের ২৬% একবাটি শসা থেকে পাওয়া যায়। শরীরকে হাইড্রেটেড রাখতে ও শরীরের টক্সিন বের করে দিতে সাহায্য করে শসা।

২। হৃদস্বাস্থ্যের জন্য উপকারী:-
শসাতে পটাসিয়াম থাকে যা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। এছাড়াও স্ট্রোকসহ কার্ডিওভাস্কুলার ডিজিজের ঝুঁকি কমায় পটাসিয়াম। তাই হৃদপিণ্ডকে সুস্থ রাখতে শসা উপকারী।

৩। স্নায়ুর রোগ প্রতিরোধ করে:-
স্ট্রবেরি ও আঙ্গুরের মত শসাতেও অ্যান্টিইনফ্লামেটরি উপাদান ফিসেটিন থাকে। মস্তিষ্ককে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফিসেটিন। মস্তিষ্কের কাজে বাঁধা সৃষ্টিকারী বয়স জনিত স্নায়বিক রোগের প্রভাব কমানোর ক্ষমতা আছে ফিসেটিনের এবং আলঝেইমার্স রোগে আক্রান্তদের জ্ঞানীয় কাজে সহযোগিতা করে এটি।

৪। ত্বককে বয়সের প্রভাব থেকে রক্ষা করে:-
শসা অ্যান্টি রিংকেল এজেন্ট হিসেবে কাজ করে বলে কসমেটিক পণ্য তৈরিতে ব্যবহার করা হয়। ত্বকের যত্নে ও বয়সের ছাপ প্রতিরোধে নিয়মিত শসা খাওয়া ভালো।

৫। ক্যান্সারের ঝুঁকি কমায়:-
শরীরের ইনফ্লামেশন বা প্রদাহ কমতে সাহায্য করে শসা। শসাতে লিগনেন্স নামক পলিফেনল থাকে যা নির্দিষ্ট কিছু ক্যান্সারের এবং কার্ডিওভাস্কুলার ডিজিজের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়াও শসাতে কিউকারবিটাসিন নামক পুষ্টি উপাদান থাকে যার ক্যান্সাররোধী গুণ আছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা