,

বিশ্বের ক্ষুদ্রতম দম্পতি হয়ে বিশ্বরেকর্ড! (ভিডিও)

25097-untitled-4অনলাইন ডেস্ক : আট বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের প্রস্তুাব। এরপর সুখের দাম্পত্যজীবন। আর এই বিয়ের মাধ্যমেই বিশ্বরেকর্ড! কী সেই রেকর্ড? তারা দু’জনে মিলে বিশ্বের ক্ষুদে দম্পতি হিসেবে গিনেস বুকে নাম লেখাতে যাচ্ছেন। বিশ্বের সবচেয়ে ছোট এ দম্পতি ব্রাজিলের পাওলো গ্যাব্রিয়েল সিলভা ব্যারোস (৩০) ও ক্যাটিওসা হোসিনো(২৭)। দুজনে’র মিলিত উচ্চতা ৫ ফিট ৮ ইঞ্চি। ক্যাটিওসা ৩৫.২ ইঞ্চি এবং পাওলো ৩৪.৮ ইঞ্চি।

পাওলোর সঙ্গে ক্যাটিওসার পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাওলোর জন্য এটি ‘লাভ এট ফাস্ট সাইট’। ছবি দেখেই ক্যাটিওসার প্রেমে পড়ে যান তিনি। তবে প্রথমে সাড়া দেন নি ক্যাটিওসা। এমনকি ম্যাসেঞ্জারে পাওলোকে ব্লক করে দিয়েছিলেন তিনি। বলেন, তাকে আমার বিরক্তিকর মনে হত। এই গল্প এখানেই শেষ হত যদি না ক্যাটিওসা ১৮ মাস পরে হঠাৎ করেই তাকে আনব্লক না করতেন। এরপর মন দেওয়া-নেওয়া শুরু।

৮ বছর প্রেমের পর ক্যাটিওসাকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে ঘাবড়ে গিয়েছিলেন পাওলো। বিয়ের প্রস্তাব পেয়ে ক্যাটিওসা চমকে উঠলেও ভালবাসাকে পূর্ণাঙ্গ রুপ দিতে পেরে উচ্ছ্বাসিত দু’জনেই। এখন তারা অনানুষ্ঠানিক দম্পতি। খুঁজছেন বিয়ের আনুষ্ঠানিকতার জন্য সুন্দর একটা দিন। বিবাহিত জীবন নিয়ে বলেন, আমরা স্বাভাবিক দম্পতির মতই, ভিন্নতা শুধু উচ্চতায়।

পাওলো আর ক্যাটিওসা সংসার সাজানোর পরিকল্পনা করছেন। ক্যাটিওসা বলেন, আমরা সন্তান নেয়ার ব্যাপারে আলোচনা করেছি। কিন্তু আমার শারীরিক অবস্থার জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ। তবে আমাদের স্বপ্ন হল, একটা সুন্দর দিন দেখে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা। এরপর আমাদের নিজের বাড়ি হবে, কুকুর থাকবে। বাচ্চা থাকুক আর না থাকুক আমরা সুখী এবং ভাল থাকব।

পাওলো বলেন, আমাদের সম্পর্কের মধ্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে আমাদের ঘনিষ্ঠতা এবং সাহচর্য। সে আমাকে সব সময় সহায়তা করে। সে আমার ছোট্ট যোদ্ধা।

ক্যাটিওসা বলেন, আমাদের ভাবনা এক, চিন্তা এক, অনুভূতি এক এবং এটিই সবচাইতে মধুর। পাওলোর সবচাইতে বড় গুণ তার সাধারণ মন। আমরা অন্য সব দম্পতির মতই আমাদের সম্পর্ক নিয়ে আলোচনা করি। আমার রাগ বেশি। কিন্তু পাওলো সহজেই আমাকে শান্ত করতে পারে।
দেখুন ভিডিওটি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা