,

আকাশদ্বীপের গায়েও হাত তুলেছিলেন সালমান!

25091-boroবিনোদন ডেস্ক : বিগ বস ৫ চলাকালীন সালমান খান তাকে অপদস্থ করার চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, শো চলাকালীন সালমান তার গায়ে হাত তুলেছিলেন! এবার এমনই অভিযোগ করলেন ভারতের টেলিভিশন অভিনেতা আকাশদ্বীপ সায়গল।

আকাশদ্বীপের আরও অভিযোগ, তার ভাবমূর্তি নষ্ট করতে একেবারে উঠেপড়ে লেগেছিলেন সালমান। স্মৃতি ইরানি অভিনীত ‘কিউ কি শাস ভি কভি বহু থি’ মেগা সিরিয়ালে কাজ করে বেশ পরিচিতি অর্জন করেছেন আকাশদ্বীপ।

সালমান খানের বিরুদ্ধে অন্য অভিনেতার গায়ে হাত ওঠানোর অভিযোগ এবারই প্রথমবার নয়। এর আগে ঐশ্বরিয়া রাই এর গায়েও নাকি হাত উঠিয়েছিলেন বলিউডের ‘ভাইজান’।

সালটা ২০০২। সূত্রের খবর অনুযায়ী, ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক থাকাকালীন তার গায়ে হাত তুলেছিলেন সালমান। প্রাক্তন বিশ্ব সুন্দরির অভিযোগ ছিলো, ২০০২ সালে সালমানের সঙ্গে ব্রেকআপের পর একদিন ঐশ্বরিয়াকে ডেকে পাঠান সালমান। আর তারপরই নাকি তাকে অপমান করেন তিনি।

শুধু তাই নয়, ওই সময় সহ-অভিনেতা শাহরুখ খান এবং অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও ঐশ্বরিয়াকে অপবাদ দেন সালমান।

যদিও ঐশ্বরিয়ার সমস্ত অভিযোগ অস্বীকার করেন সালমান খান। তিনি পাল্টা দাবি করেন, ঐশ্বরিয়াকে ডেকেছিলেন ঠিকই, কিন্তু তার সঙ্গে মুখেই কথা কাটাকাটি হয়েছিল তার। ঐশ্বরিয়ার গায়ে হাত তোলেননি তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে