,

গুলশান হামলা: আরেক মাস্টারমাইন্ড চিহ্নিত

marjan_gulsanনিউজ ডেস্ক : গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মূল দায়িত্বে থাকা আরেক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তার সাংগঠনিক নাম মারজান।

শুক্রবার সকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।

তিনি জানান, গুলশান হামলার ঘটনায় অন্যতম মাস্টারমাইন্ডকে চিহ্নিত করা হয়েছে। তার সাংগঠনিক নাম মারজান। তার ছবি পাওয়া গেছে। নিজের ফেসবুকে মারজান গুলশান হামলার ছবি আপলোড করেছিল।

মনিরুল ইসলাম জানান, গোপন টেক্সট বা আপসের মাধ্যমে গুলশান হামলার ছবি মারজানের কাছে পাঠানো হয়েছিল। সে তা ওপেন করেছিল। পুলিশ এক জঙ্গির মোবাইল থেকে তা উদ্ধার করেছে।

মারজানের বিষয়ে পুলিশ জানিয়েছ, তিনি শিক্ষিত, তামিমের পরের সারির নেতা তিনি। তবে তার আসল নাম-পরিচয় এখনও জানা যায়নি।

মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলার মূলহোতা আবু ইব্রাহিম আল হানিফ তামিম চৌধুরী ও মেজর (চাকরিচ্যুত) সৈয়দ মোহাম্মদ জিয়াউল হকের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। তারা ঢাকাতেই আছেন।

তিনি জানান, ওই তিনজনকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তারা শিগগিরই ধরা পড়বেন বলে আশাপ্রকাশ করেন ডিএমপির এই অতিরিক্ত কমিশনার।

বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে জেএমবি’র ৫ সদস্যকে আটকের পর ডিএমপির মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে মনিরুল ইসলাম জানান, টেকনিক্যাল মোড় থেকে আটক ৫ জেএমবি সদস্যকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা কল্যাণপুর ও গুলশান হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

তিনি আরও জানান, আটকরা ঢাকায় আরেকটি নাশকতার পরিকল্পনা করেছিল। এজন্য তারা বোমা তৈরি কাঁচামাল নিয়ে রাজধানীতে ঢুকেছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা