,

শুরুতেই পিছিয়ে সিদ্দিকুর রহমান!

1স্পোর্টস ডেস্ক: ১৯০৪ সালের পর আবার অলিম্পিকে গলফ। ১১২ বছর পর ফিরিয়ে আনা এই ইভেন্টেই নিজ যোগ্যতায় সুযোগ পেয়েছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান।
রিও ডি জেনেইরোর বাররা টিজুকায় কাল মাঠে গড়িয়েছে গলফের প্রথম রাউন্ডের খেলা। যেখানে সিদ্দিক পারের চেয়ে ৪ শট বেশি খেলেছেন।
রিও অলিম্পিকের গলফ কোর্সে নির্ধারিত পার ৭১। সিদ্দিক শেষ করেছেন ৭৫ শটে। ফলে লিডারবোর্ডের নিচের দিকেই তার অবস্থান।
শুরুটা ভালো করলেও তাই প্রথম রাউন্ডের শেষটা ভালো হলো না বাংলাদেশি এই গলফারের। অস্ট্রেলিয়ার মার্কাস ফ্রেজার ৮ আন্ডারপার নিয়ে আপাতত লিডারবোর্ডের শীর্ষে। কানাডার ডেলেট গ্রাহাম ৫ আন্ডারপার নিয়ে দ্বিতীয়।
গত রাতে ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে নেমেছিলেন বাংলাদেশের সাঁতারু মাহফিজুর রহমান। হিট থেকে ছিটকে গেলেও থাই ওপেনের সময়টা (২৩.৯৩ সেকেন্ড) টপকে গেলেন এই সাঁতারু।
২৩.৯২ সেকেন্ড সময় নিয়ে ৮৫ জনের মধ্যে ৫৪তম হয়েছেন তিনি। অলিম্পিকের সেরা টাইমিংও গড়লেন তিনি। গত লন্ডন অলিম্পিকে ২৪.৬৪ টাইমিং করে হয়েছিলেন ৩৯তম।
এদিকে শ্যামলী রায়ের ছোড়া প্রথম তীরটাই লেগেছিল টার্গেট বোর্ডের একদম কেন্দ্রে, সর্বোচ্চ স্কোর ১০ দিয়েই খাতা খোলেন বাংলাদেশের এই তীরন্দাজ।
অন্যদিকে প্রতিপক্ষ মেক্সিকোর গ্যাব্রিয়েলা বায়র্দো স্কোর করেছিলেন ৯। রিও অলিম্পিকের আর্চারি ইভেন্টে ওই একটা মুহূর্তের জন্যই এগিয়ে ছিল বাংলাদেশ। বাকিটা পুরনো সব গল্পের মতোই।
প্রথম সেটে শ্যামলীর ১০, ৯, ৮ পয়েন্টের বিপরীতে গ্যাব্রিয়েলার স্কোর যথাক্রমে ৯, ৯, ১০। শ্যামলীর ২৭ আর গ্যাব্রিয়েলার ২৮, ১ পয়েন্টের ব্যবধানে সেটটা জিতে যান মেক্সিকান প্রতিপক্ষ।
এরপর শ্যামলী কেবল পিছিয়েছেন আর গ্যাব্রিয়েলা এগিয়েছেন। তাই এলিমিনেশনের প্রথম রাউন্ডেই বাদ বাংলাদেশের এই তীরন্দাজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা