,

ইছাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে  আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Brahmanbaria Pic- Bijoynogarব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গতকাল বৃহস্পতিবার বিকেলে ইছাপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার আক্তার উন নেছা শিউলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মোঃ আবুল খায়ের প্রমুখ।
আলোচনা সভা শেষে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুলকে নব-নির্বাচিত ইউপি সদস্য ও এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা জানান। অভিষেক অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান জিয়াউল হক বকুল দায়িত্ব পালনকালে ইউনিয়নবাসী ও উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে