,

শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিংয়ে গাফিলতিতে ক্ষোভ

 

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিংয়ে গাফিলতির কারণে সংসদীয় কমিটি ক্ষোভ প্রকাশ করেছে। একই সাথে উপজেলায় শিক্ষা অফিসারদের মাঠ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান পরিকল্পনা সঠিকভাবে মনিটরিংয়ের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে সৃষ্ট বৈষম্য দূর করারও সুপারিশ করা হয়।বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

225023sangsod
কমিটির সভাপতি মো আফছারুল আমীন সভাপতিত্ব করেন। কমিটির সদস্য শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস. এম. আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা (সংশোধন) বিল, ২০১৬” সংশোধন সাপেক্ষে চূডান্ত প্রতিবেদন প্রদানের জন্য কমিটি বৈঠকে সুপারিশ করে।অর্থ বরাদ্দ সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে পর্যায়ক্রমে এমপিওভুক্তির সুপারিশও করে কমিটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা