,

এক বছরে ৯৫ উপজেলার শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে

 
নিজস্ব প্রতিবেদক : আগামী এক বছরের মধ্যে (জুন ২০১৭) দেশের ৯৫টি উপজেলার শতভাগ মানুষ বিদ্যুৎ–সুবিধার আওতায় আসবে। এই সময়ে আরও ৩০ লাখ গ্রাহক নতুন সংযোগ পাবেন। এই কর্মসূচি বাস্তবায়ন করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। এই কর্মসূচির কথা আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুৎ-জ্বালানি-ও-খনিজ-সম্পদ-প্রতিমন্ত্রী-নসরুল-হামিদ

আজ বিকেলে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই সংবাদ সম্মেলনে বলা হয়, ছয়টি উপজেলার শতভাগ মানুষ বিদ্যুৎ–সংযোগের আওতায় এসেছে। আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ছয়টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন।

এই উপজেলা ছয়টি হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, নারায়ণগঞ্জের বন্দর, কুমিল্লার আদর্শ সদর, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, নরসিংদীর পলাশ ও চট্টগ্রামের বোয়ালখালী। এই উপজেলাগুলোতে গ্রিডের বিদ্যুতের পাশাপাশি কিছু পরিবার বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎ–ব্যবস্থার আওতায় রয়েছে। তবে বিদ্যুৎবিহীন কোনো বাড়ি এই ছয়টি উপজেলায় নেই বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, এই ছয় উপজেলায় গ্রাহকসংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৬৫০। সরকার ‘২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ’ রূপকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে এ বছরের মধ্যে দেশের ৭৬ শতাংশ গ্রাহক বিদ্যুৎ-সংযোগের আওতায় আসবে। আগামী বছরের মধ্যে বিদ্যুৎ-সংযোগের আওতায় আসা গ্রাহকের সংখ্যা হবে ৮৭ শতাংশ। ২০১৮ সালে হবে ৯৫ শতাংশ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সরকারের রূপকল্প বাস্তবায়ন কার্যক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আরইবির। গ্রামাঞ্চলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া তাদের দায়িত্ব। সেই লক্ষ্যে আরইবি গত এক বছরে (২০১৫-১৬) ৩৭ লাখ নতুন গ্রাহককে সংযোগ দিয়েছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী এক বছরে আরও ৩০ লাখ গ্রাহককে নতুন সংযোগ দেওয়া হবে। ৯৫টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। এর অংশ হিসেবে এ বছর, অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যে ২৮টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে।

বর্তমানে সারা দেশে আরইবির ৭৮টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় গ্রাহকসংখ্যা ১ কোটি ৫৮ লাখ, যা দেশের মোট গ্রাহকসংখ্যার (২ কোটি ১৮ লাখ) ৭২ শতাংশ। ২০০৯ সালের জানুয়ারি থেকে এ বছরের জুন পর্যন্ত আরইবি নতুন গ্রাহক সংযোগ দিয়েছে প্রায় ৮৪ লাখ। ফলে আরইবির বিদ্যুতের চাহিদা বেড়ে হয়েছে ৪ হাজার ৪০০ মেগাওয়াট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা