,

মুন গ্রুপের মালিক তিন দিনের রিমান্ডে

 

নিজস্ব প্রতিবেদক : জালিয়াতির মাধ্যমে ঋণ নেয়ার দুর্নীতি মামলায় মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট এস এম মাসুদ জামান এই রিমান্ড মঞ্জুর করেন।বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে মিজানকে গ্রেপ্তার করে দুদকের উপ-পরিচালক বেনজির আহম্মদ। আজ দুপুরে আদালতে হাজির করে মিজানুর রহমানের ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক বেনজির আহম্মদ।

mijan_123501

গত ৩০ জুন অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করে ডিএমডি মিজানুর রহমান খানকে ভারপ্রাপ্ত এমডি করে বাংলাদেশ ব্যাংক। ওইদিনই মিজানুর রহমান খান, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আখতারুল আলম ও সহকারী মহা-ব্যবস্থাপক মো. শফিউল্লাহকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠায়। গত ৪ আগস্ট মিজানুর রহমান খানের জামিন মঞ্জুর করে মহানগর দায়রা জজ আদালত।

উল্লেখ্য, মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগে অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদ, ডিএমডি মিজানুর রহমান খান, মুন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মিজানুর রহমানসহ আট কর্মকর্তার বিরুদ্ধে গত ৩০ জুন মামলাটি করে দুদক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা