,

‘পদ্মা সেতু হলে আর্থ-সামাজিক চিত্র পাল্টে যাবে’

 
নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- পদ্মা সেতু এদেশের ১৬ কোটি মানুষের সম্মানের সেতু। বিশ্ব ব্যাংক আমাদের চোর বলেছে। জননেত্রী শেখ হাসিনা তাদের চ্যালেঞ্জ করে নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছেন। আর ২ বছর অপেক্ষা করেন। পদ্মা সেতু নির্মান হলে পদ্মা পাড়ের একজন মানুষও দরিদ্র থাকবে না। এ অঞ্চলের আর্থ-সামাজিক চিত্র পাল্টে যাবে।
বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গনে জেলা প্রশাসনের উদ্যোগে ১ হাজার ৯৬ জন বন্যার্তের মাঝে ত্রান সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

14009864_923082217821624_1489233205_n

এ সময় আরো উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-১ আসনের সুকুমার রঞ্জন ঘোষ, কেন্দ্রীয় আ’লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাব্লিউ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলে আজিম, ভাগ্যকুল ইউপির চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, ভাগ্যকুল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিতুল প্রমুখ।
মন্ত্রী আরো বলেন- পদ্মা সেতু শুধু সেতুই নয়, পদ্মা সেতু বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী সেতু। বঙ্গবন্ধুর সাহসী কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মান হতে চলেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা