,

এ যেন রাজজোটক!

 

 

বিনোদন ডেস্ক : এক সময় ছিল যখন সানি লিওনের সঙ্গে পর্দায় হাজির হতে অনেকেই নাক কুঁচকিয়েছেন। কিন্তু আবেদনময়ী রূপ দিয়ে বলিউডে নিজের অবস্থান ঠিকই পাকা করেছেন সেনসেশন সানি লিওন।কিছুদিন আগে ‘রইস’ সিনেমার ‘লাইলা ও লাইলা’ শিরোনামের একটি আইটেম গানে শাহরুখ খানের সঙ্গে কোমর দুলিয়েছেন সানি। এবার শোনা যাচ্ছে অজয় দেবগন এবং ইমরান হাশমির সঙ্গে ‘বাদশাহো’ সিনেমার আইটেম গানে নাচবেন ‘মাস্তিজাদে’ খ্যাত এ অভিনেত্রী।

Emraan_Hashmi_Sunny1470880313
বিষয়টি সম্পর্কে ‘বাদশাহো’ সিনেমার পরিচালক মিলন লুথরিয়া ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘সানিকে বেশ কয়েকটি জনপ্রিয় গানে দেখা গেছে। কিন্তু আমি মনে করছি, এবার তাদের (অজয় এবং সানি) রসায়ন অসাধারণ হবে। তারা অনলাইনেও বেশ জনপ্রিয়। সুতরাং, আমি আত্মবিশ্বাসী তারা দর্শকের মনে ভালো উৎসাহ জাগাবে।’

পরিচালক আরো জানিয়েছেন, এ গানটি ‘বাদশাহো’ সিনেমায় আরো বিনোদন জোগাবে। পাশাপাশি সানি লিওনকে এতে ভিন্ন রূপে উপস্থাপন করা হবে।

‘বাদশাহো’ সিনেমায় অভিনয় করছেন অজয় দেবগন, ইমরান হাশমি, ইলিয়েনা ডিক্রুজ প্রমুখ। এক সময় সানির সঙ্গে পর্দায় হাজির হতে অস্বীকৃতি জানিয়েছিলেন ইমরান হাশমি। তবে গানটিতে তাকেও দেখা যাবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে লাইলা (শুটআউট অ্যাট ওয়াদালা), বেবি ডল (রাগিনি এমএিএস-টু) এবং পিংক লিপস (হেট স্টোরি-টু)-এর মতো জনপ্রিয় আইটেম গানে দেখা গেছে সানিকে।

সানি এখন ব্যস্ত ‘তেরা ইন্তেজার’ সিনেমার শুটিং নিয়ে। সিনেমাটিতে সানির বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান। এছাড়া আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এ অভিনেত্রীর ইরোটিক-থ্রিলার ‘বেঈমান লাভ’। আগামীতে ‘টিনা অ্যান্ড লোলো’ শিরোনামের একটি সিনেমাতেও দেখা যাবে সানিকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা