,

মক্কায় ক্রেন দুর্ঘটনার বিচার শুরু

 

আন্তর্জাতিক ডেস্ক :২৯০ দিনের তদন্ত শেষে সৌদি আরবের মক্কার পবিত্র গ্রান্ড মসজিদে ক্রেন দুর্ঘটনার বিচার শুরু হয়েছে। গত বছরের সেপ্টেম্বরের এ ঘটনায় সৌদি আরবের এক ধনকুবেরসহ আরও ১৩ জনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার দেশটির একটি আদালতে তদন্তের সারসংক্ষেপ দাখিল করা হয়েছে।

z13

পবিত্র গ্রান্ড মসজিদের ওই ক্রেন দুর্ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের ১১০ জন নিহত ও ২১০ জন আহত হয়েছিলেন। এ ছাড়া অন্তত আটজন স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে ৬ সৌদি, দুই পাকিস্তানি ও জর্ডান, কানাডা, ফিলিপাইন, ফিলিস্তিন, মিসর এবং সংযুক্ত আরব আমিরাতের একজন করে নাগরিক রয়েছেন। অভিযোগ দাখিলের সময় উপস্থিত না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া সতর্কতা জারি করেছেন আদালত।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক সৌদি গেজেট বলছে, জার্মানির একটি কোম্পানি ক্রেনের ব্লাকবক্স বিশ্লেষণ করে জানিয়েছে, দুর্ঘটনার সময় ক্রেনের প্রধান অংশ ৮৭ ডিগ্রি কোনে হেলানো ছিল। ব্ল্যাক বক্স তথ্য বিশ্লেষণের পর প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্রেন দুর্ঘটনার আগের দিন বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার ছিল।দেশটির তদন্ত এবং পাবলিক প্রসিকিউশন ব্যুরোর তদন্তকারীরা (বিআইপি) ক্রেনের মালিক সৌদি বিন লাদেন গ্রুপের অন্তত ১৭০ প্রকৌশলী, টেকনিশিয়ান ও শ্রমিককে জিজ্ঞাসাবাদ করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা