,

সরাইলে এসএমসি’র ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত

Sarail Pic-11.08.16সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : গতকাল সরাইলে টিকিউআই-২ সেপ প্রকল্পের আওতায় বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের (এসএমসি) ৩দিন প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এ কর্মশালা গত মঙ্গলবার থেকে উপজেলা মিলনায়তনে শুরু হয়েছিল। প্রশিক্ষক ছিলেন কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের বাংলা বিভাগের প্রভাষক ফরিদ আহমেদ মজুমদার। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমূহের ব্যবস্থাপনা পরিষদের মোট ৫০ জন সদস্যকে এ কর্মশালায় সম্পৃক্ত করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান, অভিভাবক প্রতিনিধি ও সংরক্ষিত আসনের মহিলা প্রতিনিধিরাও ছিলেন। ব্যবস্থাপনা পরিষদ কর্তৃক বিদ্যালয়ের শিক্ষকদের পরিচালনা পদ্ধতি, কমিটির ক্ষমতা, শিক্ষার মান উন্নয়নে ভূমিকা, একিভূত শিক্ষা নিশ্চিতকরণ, মাল্টিমিডিয়া ক্লাশ নিয়মিতকরণ, শিখন বান্ধব পরিবেশ সৃষ্টি ও নারী পুরুষের বৈষম্য দূরীকরন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক ফরিদ আহমেদ মজুমদার ক্ষোভের সাথে বলেন, কমিটির লোকজন বিনা পয়সায় শিক্ষা এবং এলাকার স্বার্থে সেবা দেয়। শিক্ষকদেরকে কোটি কোটি টাকা খরচ করে ডজন ডজন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু এক জরিপে দেখা গেছে শিক্ষকরা প্রশিক্ষণ গ্রহন করে এসে শ্রেণিকক্ষে কাজে লাগায় না। আর জন্যই কমিটিকে প্রশিক্ষণ দেয়া। গতকাল সমাপনী দিনে শিক্ষা শিক্ষক ও কমিটির বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব খান, চুন্টা এসি একাডেমির চেয়ারম্যান শেখ মোঃ হাবিবুর রহমান ও শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাদেম।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে