,

সরাইলে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

Sarail Pic(Dakat Arrest) 11.08.16সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে অস্ত্রসহ মোবারক (২৮) নামের এক সড়ক ডাকাত গ্রেপ্তার হয়েছে। গত বুধবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ইসলামাবাদ (গোগদ) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে টহল পুলিশ। ডাকাত মোবারক মঈন্দ পশ্চিম পাড়ার আবু তাহের মিয়ার ছেলে। পুলিশ জানায়, মোবারক আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রীবাহী পরিবহনে সে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। তার রয়েছে একটি শক্তিশালী ডাকাত সিন্ডিকেট। তারা দেশের বিভিন্ন জায়গায় ভাড়ায় ডাকাতি করতে যায়। শুধু সরাইল থানায় ডাকাতি,হত্যা ও ছিনতাইসহ অর্ধডজন মামলা রয়েছে। গত বুধবার মহাসড়কের ইসলামাবাদ এলাকায় ১৫-২০ জনের সংঘবদ্ধ দল নিয়ে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। টের পেয়ে এসআই আবদুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাতদের ঘেরাও করে মোবারককে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যায়। মোবারকের কাছ থেকে ১টি পাইপগান, ২টি কার্তুজ, ২টি ছুঁড়া ও ২টি বল্লম উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার ডাকাত মোবারককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা