,

রিজভীর বিরুদ্ধে পরোয়ানা

রুহুল-কবির-রিজভীনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল থানায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত কামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৮ সেপ্টেম্বর দিন ধার্যও করা হয়েছে।

এদিন (আজ) রুহুল কবির রিজভী অসুস্থতার জন্য আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন দাখিল করেন। আদালত তা মঞ্জুর না করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

২০১৩ সালের ৫ নভেম্বর মতিঝিল থানা এলাকার কমলাপুর বাজারের আনারকলি বেকারির সামনে বিএনপির ৬০ ঘণ্টা হরতাল কর্মসূচি পালন করছিলেন নেতাকর্মীরা। এসময় পুলিশের কাজে বাধা প্রদান ও তিনটি ককটেল বিস্ফোরণের অভিযোগে মতিঝিল থানার উপ-পরিদর্শক কেএম আজিজুল হক বিস্ফোরক আইনে একটি মামলা করেন।

২০১৬ সালের ১০ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, হান্নান শাহ ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৯২ জনের বিরুদ্ধে মতিঝিল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা